রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

নেত্রকোণার পূর্বধলায় আইনজীবীকে কুপিয়ে জখম, গ্রেফতার ২

আব্দুর রহমান ঈশান - রিপোর্টার

প্রকাশের সময়: 04-07-2023 08:37:11 am

গ্রেফতারকৃত আসামী


নেত্রকোনার পূর্বধলায় পূর্ব শত্রুতার জেরে অ্যাডভোকেট আল আমিন হোসেনকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখমের ঘটনায় করা মামলায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।


 সোমবার (৪ জুলাই) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে,গত রোববার রাতে পূর্বধলা থেকে তাদের গ্রেফতার করা হয়।




গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার এরুয়ারচর গ্রামের রহুল আমিন (৫৫) ও তার ছেলে সাঈদ (১৮)।


অ্যাডভোকেট আল আমিন হোসেন জেলা আইনজীবী সমিতির সদস্য ও বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ জেলা শাখার সভাপতি। তিনি জেলা শহরে বসবাস করেন। তার বাড়ি পূর্বধলা উপজেলার এরুয়ারচর গ্রামে।


আল আমিন বর্তমানে নেত্রকোনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


মামলার এজহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (২৮ জুন) পরিবারের সঙ্গে ঈদ করতে পূর্বধলায় নিজ গ্রামে যানে আল আমিন। ঈদের পরদিন শুক্রবার বাড়ির রাতে চা খেতে বাজারে যান তিনি। চা খেয়ে পরিচিতদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে বাড়ি ফেরার পথে কুড়িকুনিয়া স্লুইস গেট এলাকায় পৌঁছালে গ্রামের রুকন, সাইকুল, আনোয়ার, রুহুল আমিন ও সাঈদসহ ২০-২৫ জন রামদা-দা এবং দেশীয় অস্ত্র নিয়ে আল আমিনের ওপর হামলা চালায়। এলোপাথাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে। তার চিৎকারে আজিজুল হক, ইমন ও নুরুল হকসহ ৭-৮ জন বাঁচাতে আসলে তাদেরও কুপিয়ে জখম করে হামলাকারীরা। পরে আশপাশের আরও লোক এগিয়ে এলে হামলাকারীরা হুমকি দিয়ে চলে যায়।


এ ঘটনায় অ্যাডভোকেট আল আমিন হোসেন বাদী হয়ে রুকন, সাইকুল, আনোয়ার, রুহুল আমিন ও সাঈদসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। 


অ্যাডভোকেট আল আমিন হোসেন বলেন, হামলাকারীদের সাথে পূর্ব শত্রুতা রয়েছে। ঈদে বাড়িতে আসায় তারা আমাকে হত্যার পরিকল্পনা করে। রাতে ওঁৎ পেতে থেকে দা-রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে পরিকল্পিত হত্যার হামলা চালায়। চিৎকার শুনে যারা বাঁচাতে এসেছিল তাদেরও কুপিয়ে জখম করেছে। পরে আশপাশের লোকজন চলে আসায় হামলাকারীরা পিছু হটে। 


পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় করা মামলায় দুইজনকে গ্রেফতার করে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

আরও খবর