জাবিপ্রবিতে জুলাই-বিরোধী শিক্ষক ও কর্মকর্তাদের কর্মকাণ্ড কর্মকাণ্ড তুলে ধরে ছাত্রশিবিরের ফেস্টুন নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১ রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে '৩৬ শে জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩ লালপুরে সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু , আহত ২ ঝিনাইগাতীতে মোবাইল কোর্টে তিন প্রতিষ্ঠানে সোয়া লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসায় গণ-অভ্যুত্থান দিবস পালিত *র‍্যাব-১৫ এর শ্বাসরুদ্ধকর অভিযানে অপহরণের শিকার ০৩ ভিকটিম উদ্ধার; অপহরণচক্রের সদস্য গ্রেফতার।* প্রতিপক্ষের ষড়যন্ত্র স্থানীয় নেতৃত্বের কোন্দলের শিকার বিএনপির ত্যাগী ও তৃণমূলের জনপ্রিয় কাজী সোহেল জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালনে লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে কর্মসূচি পালন প্রাইম মিনিস্টার গোল্ডকাপ টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ জুলাই স্মৃতি জাদুঘর ইতিহাসের নতুন পর্যায় সৃষ্টি করেছে: ড. মুহাম্মদ ইউনূস শ্রীলঙ্কায় বন্যা-ভূমিধসে নিহত ৭, স্কুল বন্ধ ঘোষণা জাতীয় ছাত্রশক্তি মনপুরা উপজেলার উদ্যোগে অসহায় দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। দ্বিতীয় দিনে ছাওলা ইউনিয়নে পুলিশের বিশেষ অভিযান, জনসচেতনতামূলক আলোচনা ওচমানপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে ওয়ার্ড কমিটির সভাপতি-সম্পাদকদের সংবর্ধনা বজ্রপাতের ঝুঁকি কমাতে ৫ কিলোমিটার সড়কের দুই পাশে ২,৩০০ তালগাছ রোপণের উদ্যোগ তরুণ কৃষি উদ্যোক্তা ওমর শরীফের সাতক্ষীরা ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দেশের ১২ জেলায় বন্যার শঙ্কা

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু, আহত-৫



কুড়িগ্রামের রাজারহাটে পিক-আপ ভ্যান ও ইজিবাইকের(অটো রিক্সার) মুখোমুখি সংঘর্ষে মোঃ সিরাজুল ইসলাম (৪৪) ও রহিমা বেগম (৩৫) নামের দু-জনের মৃত্যু হয়েছে। এসময় ইজিবাইকের ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছে। 


মঙ্গলবার(৪জুলাই) সকালের দিকে রাজারহাট উপজেলার মিলেরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।  


এলাকাবাসী ও ফায়ারসার্ভিস জানান, উলিপুর রাজারহাট সড়কের মিলেরপাড় নামক এলাকায় উলিপুরগামী একটি পিক-আপ ভ্যান ও রাজারহাটগামী একটি ইজি বাইকের মুখোমূখী সংঘর্ষ হয়। এতে ইজি বাইকটি সড়ক থেকে নিচে পড়ে  গিয়ে দুমড়েমুচড়ে   যায়। ঘটনার পরপরই  পিক-আপ ভ্যানের চালক পালিয়ে যায়।  ঘাতক পিক-আপ ভ্যানের নম্বর ঢাকা মেট্রো-ন-১৯-৫০১৭।  এতে ইজিবাইকে যাত্রী সিরাজুল ইসলাম(৪৪) ঘটনাস্থলেই মারা যায়। সে উলিপুর উপজেলার নাওডাঙ্গা গ্রামের গাফফার আলী মোল্লার ছেলে। আর রহিমা বেগমের বাড়ি রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নে।


রাজারহাট ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আক্তারুজ্জামান জানান, ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে আহতদের  রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।  পুলিশ হাসপাতালে লাশের সুরতহাল রিপোর্ট করেছে।


রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান জানান,এ ঘটনায় পিক-আপ ভ্যান ও ইজিবাইকটি থানায় নিয়ে আসা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।



আরও খবর