নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ সাতক্ষীরার কলারোয়ায় সন্ত্রাস দমন আইনে ৫৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, হারিয়ে যাচ্ছে সেই ঘাট লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান। কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার 'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত

যশোর অভয়নগরে পুকুরের পানিতে ডুবে ০২ শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের অভয়নগরে পুকুরের পানিতে ডুবে আট বছর ও দেড় বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩ জুলাই) দুপুরে উপজেলার সরখোলা ও ধলীরগাতী গ্রামে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।

দুই শিশু হলো হোসাইন সরদার (৮) ও নূর আবরার (এক বছর ৬ মাস)। হোসাইন সরদার উপজেলার সরখোলা গ্রামের আকরাম সরদারের ছেলে এবং নূর আবরার উপজেলার ধলীরগাতী গ্রামের নূর জামানের ছেলে।

অভয়নগরের সরখোলা হোসাইন সরদারের বাবা আকরাম সরদার জানান, আমার দুই ছেলে হাসান সরদার (১০) এবং হোসাইন সরদার সোমবার দুপুর একটার দিকে নতুন খনন করা বাড়ির পুকুরে গোসল করছিল। গোসল করার এক পর্যায়ে হঠাৎ করে হোসাইন পা পিছলে পুকুরের পানিতে তলিয়ে যেতে থাকে। হাসান দৌড়ে বাড়িতে এসে খবর দিলে বাড়ির লোকজন মিলে দ্রুত পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দুপুর দেড়টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে নূর আবরারের বাবা নূর জামান জানান, নূর আবরার কেবল হাঁটতে শিখেছে। সোমবার দুপুরে সে বাড়ির উঠোনে খেলছিল। তার মা এ সময় রান্না করছিল। দুপুর দেড়টার দিকে নূর আবরারকে না পেয়ে তার মা খুঁজতে থাকে। এক পর্যায়ে পুকুরে পানিতে ভাসমান অবস্থায় তাকে পাওয়া যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। বিকেল তিনটার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।   এ ব্যাপারে থানা সুত্রে জানাযায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

আরও খবর