অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

শ্রীমঙ্গল এক রোহিঙ্গা যুবক আটক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। সোমবার (৩ জুলাই) শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও স্টেশন এলাকা থেকে রোহিঙ্গা যুবককে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস কর্মীরা।

আটককৃত ব্যক্তির নাম মোঃ রুবেল আহমেদ (২৫)। তার পিতার নাম আবদুর রহমান এবং মাতা হালিমা বেগম। ঠিকানা টিভি টাওয়ার, কুতুব পালন কক্সবাজার।

জানা যায়, সোমবার রাতে রুবেল আহমেদ-কে সাতগাঁও স্টেশন এলাকায় অসুস্থ অবস্থায় দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ শ্রীমঙ্গল রেলওয়ে থানাকে অবহিত করলে শ্রীমঙ্গল রেলওয়ে থানা প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উদ্ধার করে পুলিশকর্ট দিয়ে কক্সবাজার প্রেরণ করেন।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাফিউল ইসলাম পাটোয়ারী জানান, মোঃ রুবেল মিয়া কক্সবাজারের কুতুব পালন এলাকার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা, সে সেখান থেকে পালিয়ে সিলেটে আত্নগোপন কিংবা ভারতে পালিয়ে যাবার উদ্দেশ্য সিলেটে দিকে চলে আসে কিন্ত সাতগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় আসার পর অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে  আমরা তাকে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে কক্সবাজার প্রেরণ করেছি।

আরও খবর