অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

আমেরিকা প্রবাসীর শিশু কন্যা নিয়ে পালিয়েছে ছেলে, মা জেলহাজতে, বোন আত্মগোপনে


জামালপুরের ইসলামপুর উপজেলায় প্রেমের টানে আমেরিকা প্রবাসীর শিশু কন্যাকে নিয়ে  পালিয়েছে মো. পূর্ণ ওরফে বাবু (২০) নামে এক যুবক। তিনি পার্শ্ববর্তী দেওয়ানগঞ্জ উপজেলার দিঘলকান্দী গ্রামের মিজানুর রহমানের ছেলে। কিন্তু এ ঘটনায় প্রবাসীর পক্ষে অপহরণের অভিযোগে দায়ের করা মামলায় জেলহাজত বাস করছেন ওই যুবকের মা। এছাড়া মামলায় আসামি করায় আত্মগোপনে রয়েছেন তার বড় বোন। সোমবার (৩ জুলাই) বিকেলে শিশু কন্যা অপহরণের অভিযোগে দায়ের করা মামলায় বাবুর মা মোছা. ওরফা বেগম (৫০)-কে ইসলামপুর থানা পুলিশ জামালপুরের আদালতে হাজির করলে সংশ্লিষ্ট বিচারক জামিন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।


এর আগে গত রোববার (২ জুলাই) রাতে আমেরিকান ভুক্তভোগী ওই প্রবাসীর পক্ষে তাঁর ছোট ভাই বাদি হয়ে শিশু কন্যা অপহরণের অভিযোগে ইসলামপুর থানায় মামলা দায়ের করেন। রাতেই অভিযান চালিয়ে বাবুর মা মামলার ২ নম্বর আসামি মোছা. ওরফা বেগমকে পুলিশ গ্রেপ্তার করে। মামলায় ৩ নম্বর আসামি করা হয়েছে বাবুর বড় বোন দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মুনমুন আক্তারকে (২২) এবং প্রধান আসামি করা হয়েছে বাবুকে। মামলা সূত্রে জানা যায়, মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ইসলামপুর উপজেলার একব্যক্তি সপরিবারে দীর্ঘদিন থেকে আমেরিকায় বসবাস করে আসছেন। তাঁর ১৩ বছর বয়সী এক কন্যার সঙ্গে যুব মহিলা লীগের নেত্রী মোছা. মুনমুন আক্তারের ভাই মো. পূর্ণ ওরফে বাবু মোবাইল ফোনে কথাবার্তা বলে এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ১৮ জুন আমেরিকান ওই প্রবাসী সপরিবারে ঈদুল আযহা উপলক্ষে ইসলামপুরের গ্রামের বাড়িতে বেড়াইতে আসেন। ৩০ জুন সন্ধ্যায় বাড়ির সামনে সড়কে প্রবাসীর ওই শিশু কন্যা হাঁটাচলার সময় মুনমুন আক্তার এবং উরফা বেগমের কুপরামর্শে বাবু বিয়ে করা কথা বলে মোটরসাইকেলে উঠিয়ে অপহরণ করে নিয়ে চলে যায়। মামলা তদন্ত কর্মকর্তা ইসলামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তাজুল ইসলাম বলেন, 'মামলার ২ নম্বর আসামি মোছা. উরফা বেগমকে সোমবার দুপুরে জামালপুরের সংশ্লিষ্ট আদালতে হাজির করলে সংশ্লিষ্ট বিচারক জামিন নামঞ্জুর করে তাঁকে জেলজাহতে প্রেরণের আদেশ দেন। অপহৃত শিশু কন্যাকে উদ্ধার করাসহ বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, 'অপহরণের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। মামলার তদন্ত স্বার্থে এখনই সবকিছু বলা যাচ্ছে না।' দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মুনমুন আক্তারের সঙ্গে যোগাযোগ করতে একাধিকবার কল দিলেও মোবাইল ফোন বন্ধ থাকায় তাঁর কোনো মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। দেওয়ানগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সভাপতি নাসরিন আক্তার বলেন, 'আমি ঢাকায় চিকিৎসাধীন। তবে আমেরিকান এক প্রবাসীর শিশু কন্যা অপহরণের অভিযোগে মামলা দায়ের বিষয়টি জানতে পেরেছি।'বোন।


সোমবার (৩ জুলাই) বিকালে ইসলামপুর থানা পুলিশ শিশু কন্যা অপহরণের অভিযোগে দায়ের করা মামলায় বাবুর মা মোছা. ওরফা বেগম (৫০)-কে জামালপুরের আদালতে হাজির করলে সংশ্লিষ্ট বিচারক জামিন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। রোববার (২ জুলাই) রাতে আমেরিকান ওই ভুক্তভোগী প্রবাসীর পক্ষে তাঁর ছোট ভাই বাদি হয়ে শিশু কন্যা অপহরণের অভিযোগে ইসলামপুর থানায় মামলা দায়ের করেন। রাতেই অভিযান চালিয়ে বাবুর মা মামলার ২ নম্বর আসামি মোছা. ওরফা বেগমকে পুলিশ গ্রেপ্তার করে। মামলায় ৩ নম্বর আসামি করা হয়েছে  বাবুর বড় বোন দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মুনমুন আক্তারকে এবং প্রধান আসামি করা হয়েছে বাবুকে। মামলা সূত্রে জানা যায়, মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ইসলামপুর উপজেলার একব্যক্তি সপরিবারে দীর্ঘদিন থেকে আমেরিকায় বসবাস করে আসছেন। তাঁর ১৩ বছর বয়সী এক কন্যার সঙ্গে যুব মহিলা লীগের নেত্রী মোছা. মুনমুন আক্তারের ভাই মো. পূর্ণ ওরফে বাবু মোবাইল ফোনে কথাবার্তা বলে এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ১৮ জুন আমেরিকান ওই প্রবাসী সপরিবারে ঈদুল আযহা উপলক্ষে ইসলামপুরের গ্রামের বাড়িতে বেড়াইতে আসেন। ৩০ জুন সন্ধ্যায় বাড়ির সামনে সড়কে প্রবাসীর ওই শিশু কন্যা হাঁটাচলার সময় মুনমুন আক্তার এবং উরফা বেগমের কুপরামর্শে বাবু বিয়ে করা কথা বলে মোটরসাইকেলে উঠিয়ে অপহরণ করে নিয়ে চলে যায়। মামলা তদন্ত কর্মকর্তা ইসলামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তাজুল ইসলাম বলেন, 'মামলার ২ নম্বর আসামি মোছা. উরফা বেগমকে সোমবার দুপুরে জামালপুরের সংশ্লিষ্ট আদালতে হাজির করলে সংশ্লিষ্ট বিচারক জামিন নামঞ্জুর করে তাঁকে জেলজাহতে প্রেরণের আদেশ দেন। অপহৃত শিশু কন্যাকে উদ্ধার করাসহ বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, 'অপহরণের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। মামলার তদন্ত স্বার্থে এখনই সবকিছু বলা যাচ্ছে না।' দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মুনমুন আক্তারের সঙ্গে যোগাযোগ করতে একাধিকবার কল দিলেও মোবাইল ফোন বন্ধ থাকায় তাঁর কোনো মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। দেওয়ানগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সভাপতি নাসরিন আক্তার বলেন, 'আমি ঢাকায় চিকিৎসাধীন। তবে আমেরিকান এক প্রবাসীর শিশু কন্যা অপহরণের অভিযোগে মামলা দায়ের বিষয়টি জানতে পেরেছি।'

আরও খবর