বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

আদমদীঘিতে শ্রমিকলীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা চেষ্টার ১১দিন পর মামলা

বগুড়ার আদমদীঘিতে ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমুকে দিনের বেলা ছুরিকাঘাতে হত্যার চেষ্টা ঘটনার ১১ দিন পর আজ সোমবার (৩ জুলাই) থানায় মামলা রেকর্ড করা হয়েছে।

আহত শ্রমিকলীগ নেতার স্ত্রী উপজেলার নিমাইদীঘি গ্রামের ইয়াসমিন আক্তার ঝুমা বাদি হয়ে একই গ্রামের সোলাইমান আলীর ছেলে আজিজ সরদার (৩৫) ও সোলাইমানের ছেলে দুলাল সরদার (৩২) কে আসামী করে এই মামলা দায়ের করেন।

এজাহার সুত্রে জানা যায়, আদমদীঘির নিমাইদীঘি গ্রামের আসাদুর রহমান তার নামীয় জমি বিক্রির জন্য তার বন্ধু একই গ্রামের শ্রমিকলীগ নেতা আমিনুল ইসলাম আমুকে দায়িত্ব দিলে তার আজিজ সরদারের সাথে কথা হয়। তার সাথে দামে না মেলায় জমির মালিক আসাদুর রহমান জমিটি অন্যত্র বিক্রি করেন। এদিকে আজিজ সরদার শ্রমিকলীগ নেতা আমিনুল ইসলাম আমুর কারনে জমিটি কিনতে না পেরে হাত ছাড়া হয় সন্দেহ করে তার ক্ষোভের সৃষ্টি হয়।

গত ২৫ জুন বেলা সাড়ে ১২টায় শ্রমিকলীগ নেতা আমিনুল ইসলাম আমু বাড়ি থেকে ছাতিয়ানগ্রাম রেলগেট এলাকায় চায়ের দোকানে যাবার সময় আসামীরা জনৈক দুলালের দোকানের সামনে ওই জমি নিয়ে আজিজ সরদারের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি আমিনুল ইসলাম আমুকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করে। তাকে জখম অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান।

আমিনুল ইসলাম আমু জানায়, ঘটনার পর থানায় এজাহার দেয়া হলেও নানা অজুহাতে মামলা রেকর্ড করেনি পুলিশ। অবশেষে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে আজ সোমবার (৩ জুলাই) মামলাটি রেকর্ডভুক্ত করা হয়। মামলার আসামী আজিজ সরদার জানায়, ঘটনার দিন তাদের মধ্যে ধস্তাধস্তির সময় তার মোটরসাইকেলের চাবি আমিনুল ইসলাম আমুকে লেগে আহত হয়।

মামলার তদন্তকারি উপ পরিদর্শক তারেক হোসেন মামলা রেকর্ড করার বিষয় নিশ্চিত করে জানান, আসামীদের গ্রেফতারে তৎপরতা চলছে।

এদিকে আজিজ সরদার শ্রমিকলীগ নেতা আমিনুল ইসলাম আমুর কারনে জমিটি কিনতে না পেরে হাত ছাড়া হয় সন্দেহ করে তার ক্ষোভের সৃষ্টি হয়।
গত ২৫ জুন বেলা সাড়ে ১২টায় শ্রমিকলীগ নেতা আমিনুল ইসলাম আমু বাড়ি থেকে ছাতিয়ানগ্রাম রেলগেট এলাকায় চায়ের দোকানে যাবার সময় আসামীরা জনৈক দুলালের দোকানের সামনে ওই জমি নিয়ে আজিজ সরদারের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি আমিনুল ইসলাম আমুকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করে। তাকে জখম অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান।
Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

১ ঘন্টা ২৫ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

১ ঘন্টা ৩০ মিনিট আগে