অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

ব্যারিস্টার মওদুদ আহমদ স্মরণে দোয়া ও আলোচনা সভা

ব্যারিস্টার মওদুদ আহমদ স্মরণে দোয়া ও আলোচনা সভা



ব্যারিস্টার মওদুদ আহমদ স্মরণে দোয়া ও আলোচনা সভা


 রিপন মজুমদার নোয়াখালী প্রতিনিধি

 সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 


শনিবার (১ জুলাই) লন্ডনের তারা তারা রেস্তোরাঁয় এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

  

প্রবাসী ইসমাইল সিরাজির সভাপতিত্বে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী ইমদাদুল হক তানিমের সঞ্চালনায় স্মরণ সভায়  প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদের সহধর্মিণী সাবেক সংসদ সদস্য হাসনা জসিম উদদীন মওদুদ।  


এ সময় আরও বক্তব্য রাখেন, যুক্তরাজ্য বিএনপির সভাপতি আব্দুল মালেক, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, যুক্তরাজ্য গ্রেটার নোয়াখালী এসোসিয়েশনের সভাপতি আনোয়ার এইচ চৌধুরী, যুক্তরাজ্য চেম্বার অব কমার্সের সদস্য যুক্তরাজ্য গ্রেটার নোয়াখালী এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম, এনফিল্ড বিএনপির সহ সম্পাদক মাইন উদ্দিন মাসুদ প্রমূখ।  


প্রধান অতিথির বক্তব্যে স্মরণ সভায় হাসনা মওদুদ সাম্প্রতিক সময়ে কোম্পানীগন্জে বিএনপি নেতা কর্মিদের উপর হামলা ও মামলার নিন্দা জানান। 


স্মরণ সভায় বক্তারা স্বাধীনতার অন্যতম সংগঠক বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত মওদুদ আহমদের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন,দেশের জন্য ও বিএনপি প্রতিষ্ঠায় তার অবদানের কথা শ্রদ্ধাভরে স্বরণ করেন।  এ সময় বক্তারা আরও বলেন, নোয়াখালীর উন্নয়নে তার ছিল সব চেয়ে বেশি অবদান।

আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

১১ ঘন্টা ৫৫ মিনিট আগে