এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই সাতক্ষীরায় অস্ত্রসহ আরিফুল গ্রেপ্তার কোহিনুর হত্যায় সন্দেহভাজন মালিক গ্রেপ্তার সোলার সিস্টেমের আওতায় আসবে জাতীয় সংসদ ভবন: প্রধানমন্ত্রী চন্দনাইশে জমি দখলচেষ্টা ও এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের পাল্টা সংবাদ সম্মেলন লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬

প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে আসছেন সোমবার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-09-2022 03:03:09 am

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

◾ নিউজ ডেস্ক


আগামী কাল ১২ ই সেপ্টেম্বর (সোমবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে আসছেন।


গণভবনে অনুষ্ঠিত দলের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় শনিবার প্রধানমন্ত্রী নিজেই এ কথা জানিয়েছেন। বৈঠকের একটি সূত্র প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছে। 


সাধারণত রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারসহ নানা ইস্যু নিয়ে সম্প্রতি ভারত সফর করেন তিনি। এই সফরে বাংলাদেশ ও ভারতের মধ্যে সাতটি সমঝোতা স্মারক সই হয়েছে।


বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল অবশ্য দাবি করছে, এই সফরে বাংলাদেশ কিছুই পায়নি। ক্ষমতা ধরে রাখতেই ভারতে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে বলা হচ্ছে, যা চাওয়া হয়েছে তাই দিয়েছে দেশেটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 


সোমবারের সংবাদ সম্মেলনে সরকার প্রধান আলোচিত এই ভারত সফর নিয়েই কথা বলবেন বলে ধারণা করা হচ্ছে।


জেলা পরিষদ চেয়াম্যান পদে ও গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন চূড়ান্ত করতে শনিবার গণভবনে ওই বৈঠক ডাকা হয়। বৈঠকে ৬১ জেলার জেলা পরিষদ চেয়াম্যান পদের মধ্যে ৬০ জেলায় দলীয় মনোনয়ন চূড়ান্ত করে আওয়ামী লীগ। এ ছাড়া গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন।


তালিকায় থাকা সাতক্ষীরা জেলায় কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। তবে কেনো মনোনয়ন দেওয়া হয়নি তার কারণ জানা যায়নি।


আরও খবর


6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

১৯ দিন ৯ ঘন্টা ২৬ মিনিট আগে