ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ

দোহারে ভিড় বেড়েছে খাটিয়ার দোকানে

একেবারে দোরগোড়ায় চলে এসেছে মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। আগামী ২৯ জুন, সারাদেশে পালিত হবে পবিত্র ঈদুল আযহা। কোরবানির ঈদে মাংস কাটার জন্য খাটিয়ার বিকল্প নেই বললেই চলে। আর তাই ঢাকার দোহার উপজেলায় খাটিয়ার ব্যবসায় এখন তুঙ্গে। স'মিল মালিক, গাছ পাইকার ও অস্থায়ী ব্যবসায়ীরা করছে খাটিয়ার বেচাকেনা। 


সাধারণত শক্তপোক্ত গাছ থেকেই খাটিয়া তৈরি করা হয়। নরম গাছ দিয়ে মাংস কাটার খাটিয়া বানানো যায় না। বা বানানো গেলেও সেটার কদর বাজারে তেমন নেই। তাই তেঁতুল গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, মেহগনি গাছের খাটিয়া বাজারে বেশি বিক্রি হয়৷ দাম কিছুটা বেশি হলেও এসব শক্তপোক্ত গাছের খাটিয়ার কদরই বেশি লক্ষ্য করা যায় ক্রেতাদের মাঝে। 


দোহার উপজেলার কয়েকটি বাজারের খাটিয়া ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, খাটিয়ার বেচাকেনা মূলত ঈদের ২ দিন আগ থেকে চাঁদ রাত পর্যন্ত চলে। তেঁতুল, আম, কাঁঠাল গাছের খাটিয়া এখানে বেশি বিক্রি হয় বলেও জানায় তারা৷ দামের বিষয়ে জানতে চাইলে তারা জানায়, ছোট খাটিয়া ১৫০-৩৫০ টাকায় বিক্রি হচ্ছে, মাঝারি সাইজের খাটিয়া বিক্রি হচ্ছে ৩৫০-৫৫০ টাকায়। আর একেবারে বড় সাইজের খাটিয়া মানভেদে বিক্রি হচ্ছে ৭০০-১২০০ টাকায়৷ 


গতবছর করোনা থাকার কারণে বেচাকেনা কিছুটা কম থাকলেও, এবছর যথেষ্ট বিক্রি হবে বলে আশা রাখছেন দোহারের খাটিয়া ব্যবসায়ীরা। উপজেলার জয়পাড়া বাজার, দোহার বাজার, সুতারপাড়া বাজার, মেঘুলা পশুর হাট সংলগ্ন, নারিশা বাজার, মুকসুদপুর ডাকবাংলো পশুর হাট সংলগ্ন এবং ফুলতলা বাজারের মোড়ে মোড়ে খাটিয়ার ভ্রাম্যমাণ দোকান লক্ষ্য করা গেছে৷ 

আরও খবর