◾কর্ণফুলি◾
ছন্দা দাশ
রুপোর নূপুর পায়ে দিয়ে
ছলাৎ ছলাৎ চল
পাহাড় বেয়ে কর্ণফুলি
নামছে টলমল।
ঢেউ তোলা তার ভঙ্গিমাটি
মোহন রূপের সাজ
ঝলক তুলে চলছে ছুটে
একটুও নেই লাজ ।
কর্ণফুলি , কর্ণফুলি
কানে কোথায় ফুল
ঝুমকোজবা, আলোক লতা
মুক্ত দানার দুল?
ইচ্ছেমতো চলছো ছুটে
যেথায় তোমার সাধ
সাগর বুঝি ডাকছে তোমায়
নেইকো তোমার বাঁধ?
১৫ দিন ৪ ঘন্টা ৫৪ মিনিট আগে
২৩ দিন ৮ ঘন্টা ১৬ মিনিট আগে
২৬ দিন ২৩ ঘন্টা ৩৭ মিনিট আগে
৩৮ দিন ১৯ ঘন্টা ৩ মিনিট আগে
৫৪ দিন ২ ঘন্টা ২৬ মিনিট আগে
৬৩ দিন ২৩ ঘন্টা ৫০ মিনিট আগে
৬৬ দিন ১৬ ঘন্টা ৩৮ মিনিট আগে
৬৬ দিন ১৬ ঘন্টা ৪৭ মিনিট আগে