জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

আদমদীঘিতে দিনের বেলায় বাড়িতে চুরি

বগুড়ার আদমদীঘিতে দিনের বেলা এক বাড়িতে চুরি হয়েছে। চোরেরা বাড়িতে প্রবেশ করে বারান্দার তালা ভেঙে ঘরে ঢুকে ১ লাখ ১৩ হাজার টাকা ২ ভরি ওজনের গহনাসহ প্রায় তিন লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। আজ মঙ্গলবার (২৭ জুন) সকাল ৯ টায় আদমদীঘি উপজেলার সালগ্রাম পূর্বপাড়ার আব্দুল জলিলের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানা গেছে।

আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের সালগ্রাম পূর্বপাড়ার বাড়ির মালিক আব্দুল জলিল জানায়, আজ মঙ্গলবার (২৭ জুন) সকাল ৭ টায় তিনি ও তার স্ত্রী বুলবুলি বেগম বাড়ির বারান্দা ও সদর দরজায় পৃথক দুটি তালা দিয়ে তারা গ্রামের পাশে জমিতে মরিচ তুলতে যান। মরিচ তোলা শেষে আজ মঙ্গলবার (২৭ জুন) বেলা ১১ টায় বাড়ি ফিরে সদর দরজার তালা খুলে ভিতরে ঢুকে দেখেন বারান্দার তালা ভাঙ্গা। এরপর ঘরে প্রবেশ করে দেখতে পান চোরেরা ড্রেসিং টেবিলের দেরাজ ভেঙ্গে ১লাখ ১৩ হাজার টাকা, দুই ভরি ওজনের সোনার গহনা ও একটি মোবাইল ফোনসহ চুরি করে নিয়ে যায়।

থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক প্রদীপ কুমার বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পাওয়া গেছে।

Tag
আরও খবর