রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ আদমদীঘিতে বিএনপি নেতা মেম্বার প্রার্থীর পূজামন্ডপে আর্থিক সহায়তা ও গেঞ্জি বিতরণ আসন্ন ইউপি নির্বাচন ঘিরে কৃষ্ণনগরে জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নোয়াখালীতে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে ড্রামে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কচুয়ায় সাচারে শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজার মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি রাজশাহী কাটাখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৭০০ ট্যাপেন্টাডল ও ১.৩০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ নগদ ১১ লাখ ৬৭ হাজার ১৭০ টাকা ও মোবাইল ফোন জব্দ শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ মানবিক উদ্যোগে শেরপুরবাসীর আস্থা অর্জনে এগিয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন লালপুরে মাজার ও মসজিদে চুরি মোংলা বন্দরের উন্নয়নে প্রধানমন্ত্রীর সফর, বিনিয়োগ ও কর্মসংস্থানে প্রত্যাশা ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা ডেঙ্গু প্রতিরোধে কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী আব্দুল বারী ২১ বছরের গবেষণায় ২৫ জাতের ধান উদ্ভাবন, স্বীকৃতির অপেক্ষায় কৃষক সেন্টু হাজং খাগা রহমতিয়া ইবতেদায়ী মাদ্রাসায় দ্বিতীয় সাময়িক পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

তজুমদ্দিনের চাচড়া ইউনিয়নে সংঘর্ষের ঘটনায় মিথ্যাচারের প্রতিবাদে উপজেলা আওয়ামিলীগের সংবাদ সম্মেলন।

ভোলার তজুমদ্দিন উপজেলার চাচড়া ইউনিয়নে সংঘর্ষ ও ভাংচুরের ঘটনায় আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী বিবিএস ক্যাবল চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু নোমান এবং আওয়ামীলীগ থেকে বহিকৃত সাবেক চেয়ারম্যানের মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তজুমদ্দিন উপজেলা আওয়ামিলীগ।

মঙ্গলবার বিকেলে তজুমদ্দিন প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে  উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান  বলেন,

শনিবার লালমোহন উপজেলার হরিগঞ্জ বাজারে আওয়ামী লীগ অফিস ভাঙচুরকারী বহিরাগত লোকজন চাচড়া ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা রিয়াদ হোসেন হান্নানের বাসায় অবস্থান কালে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়। 

রবিবার বেলা সাড়ে এগারোটা চাচড়া ৬ নং ওয়ার্ড সদস্য ফিরোজ উদ্দিন চেয়ারম্যানের বাড়ির সড়ক দিয়ে যাওয়ার সময় নির্বাচন কালীন বিরোধকে কেন্দ্র করে তার উপর কয়েকজন মিলে হামলা করলে এ সময় সাথে থাকা নাজিমউদ্দিন গুলিবিদ্ধ হয়।  

বেলা পৌনে ২টার দিকে ৮নং ওয়ার্ড সদস্য সিদ্দিক মিস্ত্রি ও আব্বাস মোল্লা ওই পথে বাড়ি যাওয়ার সময় হামলার শিকার হন। এসময়

অবরুদ্ধ করে আব্বাস মোল্লাকে চোখ বেঁধে নির্যাতন করা হয়, পরে পুলিশ তাকে উদ্ধার করে।

একই দিন বেলা আড়াইটায় ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মনির মিয়ার মেয়ে কলেজ ছাত্রী মোহনা আক্তার রিক্সা যোগে বাসায় যাওয়ার পথে হান্নান চেয়ারম্যানের সমর্থকদের দ্বারা শ্লীলতাহানির শিকার হয়।

এসব ঘটনা পুরো চাচড়া ইউনিয়নে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় বিভিন্ন দোকান ও বাড়িতে

হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। নিজেদের আত্মরক্ষার জন্য হান্নান সমর্থকরা রাস্তায় গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এক পর্যায়ে হান্নান চেয়ারম্যানের ভাইয়ের ছেলে কৌশিক গুলি ছুড়লে নাজিমুদ্দিন গুলিবিদ্ধ হয়। আহত হয় বেশ কয়েকজন। 

এসব ঘটনায় ফিরোজ উদ্দিন ও সিদ্দিক মিস্ত্রি বাদী হয়ে তজুমদ্দিন থানায় পৃথক দুটি মামলা করেন। 

কিন্তু এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহের উদ্দেশ্যে ভোলা-৩ থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বিবিএস ক্যাবল চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু নোমান এবং আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতা ও সাবেক চেয়ারম্যান রিয়াদ হোসেন হান্নান উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তিমূলক অপপ্রচারে লিপ্ত হয়েছেন। তারা ভোলা-৩  আসনের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী  চৌধুরী শাওন, তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগসহ কয়েকটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে নিয়ে মিথ্যাচার করছেন।

আমরা এসব মিথ্যাচার অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি ঘটনার সাথে জড়িত অপরাধীর অবিলম্বে গ্রেফতার ও

দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

Tag
আরও খবর