অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

শ্রীমঙ্গলে মহিষবোঝাই পিকআপের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মহিষবুঝাই  একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে স্পটে  বড় একটি মহিষ মারা যায় এবং গুরুতর আহত হয়েছে আরও ৩টি মহিষ।

সোমবার (২৫ জুন) রাত সাড়ে ৩টায় শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডের ২ নং পুল এলাকায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, সোমবার ভোর রাতে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার থেকে কোরবানির পশু (মহিষ) বিক্রির জন্য নরসিংদী জেলার রায়পুরার মোহাম্মদ আলী নামের এক ব্যবসায়ি শ্রীমঙ্গল সড়ক দিয়ে নংরসিংদির কোরবানির পশুর হাটে যাচ্ছিলেন। শ্রীমঙ্গল শহরে প্রবেশ করে মৌলভীবাজার রোড এলাকায় আসা মাত্রই নিয়ন্ত্রণ হারিয়ে ২নং পুলের সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে পিকআপের। এতে মহিষ বুঝাই পিকআপ থেকে মহিষগুলো উলটে পড়ে একটি মহিষ ঘটনাস্থলে মারা যায়। গুরুতর একটির অবস্থা খারাপ দেখে জবেহ করা হয় এবং আরও দুইটি আহত অবস্থায় আছে। তবে একটি সুস্থ আছে বলেও জানিয়েছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শী স্থানীয় এক প্রহরী জানান, ছোট্ট এই পিকআপে বড় বড় ৫টি মহিষ ছিল। চালকের অসতর্কতায় হঠাৎ বৈদ্যুতিক খুঁটির সঙ্গে পিকআপটি ধাক্কা লেগে মহিষ বুঝাই পিকআপটি দুর্ঘটনার শিকার হয়। চালকের বাড়ি মৌলভীবাজারের টেংরা এলাকায় বলে জানা যায়।

দুর্ঘটনার খবর পেয়ে শ্রীমঙ্গল থানার পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা যায়।

Tag
আরও খবর