জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

আদমদীঘির নসরতপুর পশুর হাটে জরিমানা

নসরতপুর কুরবানীর পশুর হাট

আদমদীঘি উপজেলার নসরতপুর ডিগ্রী কলেজ মাঠে বসানো কোরবানীর পশুর হাটে অতিরিক্ত হারে টোল আদায় করায় হাট ইজারাদারের প্রতিনিধির ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। আজ সোমবার (২৬ জুন) বিকেলে আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট টুকটুক তালুকদার এই জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানাযায়, আদমদীঘি উপজেলার নসরতপুর হাট চলতি সনে নসরতপুর ডিগ্রী কলেজ মাঠে কোরবানীর পশু কেনাবেচার জন্য হাট বসান। ওই কোরবানীর হাটে বেচাকেনা শুরু থেকে ইজারাদার সরকারি নির্ধারিত টোলের চেয়ে অতিরিক্ত হারে একটি গরু ৯০০ টাকা ও ছাগল প্রতি ৫০০ টাকা হারে আদায় করছিলেন। এরমধ্যে বিক্রেতার কাছেও ১০০ টাকা করে নেয়া হচ্ছে। এমন অভিযোগের প্রেক্ষিতে গতকাল সোমবার বিকেলে আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট টুকটুক তালুকদার  নসরতপুর ডিগ্রী কলেজ মাঠে বসানো হাটে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে অতিরিক্ত হারে টোল আদায়ের সত্যতা মেলায় হাট ইজারাদারের প্রতিনিধি ময়না নামের এক ব্যক্তির ১০ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।

Tag
আরও খবর