রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ আদমদীঘিতে বিএনপি নেতা মেম্বার প্রার্থীর পূজামন্ডপে আর্থিক সহায়তা ও গেঞ্জি বিতরণ আসন্ন ইউপি নির্বাচন ঘিরে কৃষ্ণনগরে জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নোয়াখালীতে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে ড্রামে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কচুয়ায় সাচারে শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজার মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি রাজশাহী কাটাখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৭০০ ট্যাপেন্টাডল ও ১.৩০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ নগদ ১১ লাখ ৬৭ হাজার ১৭০ টাকা ও মোবাইল ফোন জব্দ শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ মানবিক উদ্যোগে শেরপুরবাসীর আস্থা অর্জনে এগিয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন লালপুরে মাজার ও মসজিদে চুরি মোংলা বন্দরের উন্নয়নে প্রধানমন্ত্রীর সফর, বিনিয়োগ ও কর্মসংস্থানে প্রত্যাশা ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা ডেঙ্গু প্রতিরোধে কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী আব্দুল বারী ২১ বছরের গবেষণায় ২৫ জাতের ধান উদ্ভাবন, স্বীকৃতির অপেক্ষায় কৃষক সেন্টু হাজং খাগা রহমতিয়া ইবতেদায়ী মাদ্রাসায় দ্বিতীয় সাময়িক পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

জেলার শ্রেষ্ঠ ওসি মুরাদকে ফুলের ভালবাসায় শিক্ত করলেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ

আইন শৃঙ্খলা  পরিবেশ স্বাভাবিক ও অপরাধ দমনে বিশেষ ভূমিকা রাখায় ভোলার তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদকে জেলার শ্রেষ্ঠ অফিসার  ঘোষণা করে পুরষ্কার তুলে দেন পুলিশ সুপার সাইফুল ইসলাম।

এ বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে, শুক্রবার সন্ধ্যায় তজুমদ্দিন থানা পুলিশকে শুভেচ্ছা জানাতে আসেন উপজেলা আ'লীগ সভাপতি ফকরুল আলম জাহাঙ্গীর, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজ অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, ইউপি চেয়ারম্যান শহীদুল্ল্যাহ কিরণ, মেহেদী হাসান মিশু, মোঃ রাসেল, প্রেসক্লাব সাবেক সভাপতি  রফিক সাদী, গাজী আব্দুল জলিল, রিপোর্টার্স ইউনিটি এর সভাপতি এম নয়ন, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাদির হোসেন রাহিম, সাংবাদিক ইউনিয়ন সভাপতি সেলিম রেজা সহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ। এসময় সবাই ফুল দিয়ে ও মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জানান ওসি মাকসুদুর রহমান মুরাদকে।

তজুমদ্দিন শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাদির হোসেন রাহিম জানায়,  তজুমদ্দিন উপজেলা ভোলা জেলার ০৬নং উপজেলা  হলেও প্রত্যন্ত এই এলাকাটি অন্যান্য উপজেলার তুলনায় সকল কাজে সবসময় এগিয়ে থাকে। এখানকার রাজনৈতিক ও সামাজিক পরিবেশ সবসময় সুন্দর থাকে। জেলাব্যাপী রয়েছে এ এলাকার অনেক সুনাম। এখানকার পরিবেশ পরিস্থিতির সাথে তাল মিলিয়ে আমাদের পুলিশ প্রশাসনও কোনো অংশে পিছিয়ে থাকেনি, এ মাসে তারা আমাদেরকে এনে দিয়েছে জেলার শ্রেষ্ঠ থানার পুরষ্কার। এই অর্জনকে উৎসাহ উদ্দিপনায় বরণ করে নিতে পুলিশ প্রশাসনকে শুভেচ্ছা জানাতে আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে এসেছি।

এসময় ওসি মুরাদ আগামী দিনে অপরাধ দমনে এবং আইন শৃঙ্খলা পরিবেশ স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

আরও খবর