যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

জনগণই আওয়ামী লীগের মূল শক্তি

সততা আর আদর্শই বঙ্গবন্ধুর শক্তি ছিল। সেই আদর্শের পথ ধরেই আজ উন্নয়নের মহাসড়কে দেশকে এগিয়ে নিচ্ছেন সময়ের সাহসী কাণ্ডারি, বাংলাদেশের মুক্তি সংগ্রামের অগ্নিবীণা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ আওয়ামী লীগ মাটি ও মানুষের দল। জনগণই আওয়ামী লীগের মূল শক্তি। বক্তারা আরো বলেন, আওয়ামী লীগ শুধু ক্ষমতায় থেকে মানুষের কল্যাণ কাজ করেছে তা নয়, ৭৪ বছরের পথ চলায় বেশিরভাগ সময়ই ক্ষমতায় না থাকলেও দলটি জনগণের পাশে দাঁড়িয়েছে। আওয়ামী লীগই একমাত্র রাজনৈতিক দল যেকোনো দুর্যোগে এবং সংগ্রামে নেতৃত্ব দিয়েছে।

মণিরামপুরে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনকালে বক্তারা এসব কথা বলেন। শুক্রবার (২৩ জুন) সকালে উপজেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পৌরশহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অস্থায়ী কার্যালয়ে এসে শেষ হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা। সব শেষে অস্থায়ী কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন তারা। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন,  আওয়ামীলীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য এস এম ইয়াকুব আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম মজিদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসেম আলী, সাবেক আইন বিষয়ক সম্পাদক সুব্রুত ব্যানার্জী, পৌরসভার সাবেক কাউন্সিলর গৌর কুমার ঘোষ, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি তপন বিশ্বাস পবন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মিলন ঘোষাল, আওয়ামীলীগ নেতা বাবুল আক্তার বাবলু, প্রভাষক আলাউদ্দিন, সাবেক ছাত্রনেতা সন্দ্বীপ ঘোষ, খানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিলন, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক আহাদুল করিম, মহিলা নেত্রী আসমাতুন্নাহার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান রকি, সহ-সভাপতি মাহাবুর রহমান, সাধারণ সম্পাদক রমেশ দেবনাথ, যুগ্ন সাধারণ সম্পাদক এস এম বাপ্পি, ইউপি সদস্য রফিকুল ইসলাম বুলু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শরিফুল ইসলাম, মাহাবুর রহমান প্রমুখ।

আরও খবর