অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

পাটগ্রামে পুকুরে গোসল করতে গিয়ে সপ্তম শ্রেণীর ছাত্রের মৃত্যু

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে তাওহীদ আলম (১৪) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২জুন) সন্ধ্যায় শ্রীরামপুর ইউনিয়নের খেংটি মিঠাইবাড়ি এলাকার বাসিন্দা মো. হাবিবুর রহমান ওই স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করে। তাওহীদ আলম শ্রীরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড খেংটি মিঠাইবাড়ি এলাকার বাসিন্দা মো.তানিম আলমের ছেলে ও শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। 

স্থানীয়রা জানান, তাওহীদ আলম ও তামজিদ আলম দুই যমজ সন্তানকে দুপুরের খাবার খাওয়ানোর পর তাদের বাবা তানিম আলম পাটগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলে তাওহীদ আলমকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। খোঁজাখুঁজির এক পর্যায়ে তার যমজ ভাই তামজিদ আলম বাড়ির পাশের পুকুরের উপরে তার প্যান্ট শার্ট দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়।তাওহীদ আলমকে খুঁজতে ওই এলাকার বাসিন্দা হাবিবুর রহমান পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করলে এক পর্যায়ে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে 

এ বিষয়ে শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুকুরের পানিতে ওই কিশোরের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

আরও খবর