গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর পীরগাছায় মাদকবিরোধী র‌্যালি, প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন বিবাহিত দল জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে সভাপতি মুসলিম, সাধারণ সম্পাদক জসিম রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে মাদক বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ র‌্যাবের অভিযানে নারী মাদক ব্যবসায়ীকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার বাজারে যাওয়ার পথে নিখোঁজ গৃহবধূ পীরগাছায় জিপিএ-৫ প্রাপ্ত ১২০ শিক্ষার্থীকে ছাত্র শিবিরের সংবর্ধনা জাতীয় পার্টি জোটের মূল্যায়ন চায়, বিএনপি সরকারকে সমর্থন দেবে: নাহিদ

দুর্বৃত্তদের গুলিতে দোহারে দুই যুবক আহত

ঢাকার দোহার উপজেলায় রাতের আঁধারে দুর্বৃত্তদের গুলিতে দুই যুবক আহত হয়েছে। বুধবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার দুবলী এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন দোহার থানা পুলিশ। এ ঘটনায় এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। গুলিতে আহতরা হলেন, উপজেলার নারিশা পশ্চিম চর গ্রামের মো. আলমগীরের ছেলে রাতুল শিকদার (১৯) ও একই গ্রামের জাহাঙ্গীর গাজীর ছেলে মেহেদী গাজী (২৮)। 


পুলিশ সূত্রে জানা যায়, দুবলী ব্রিজের ঢালে রাতুল ও মেহেদীকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আহত অবস্থায় দুই যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় প্রেরণ করেন। 


আহত রাতুল জানান, ডাক্তার দেখিয়ে রাতে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলাম। দুবলী ব্রিজের ঢালে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি মোটরসাইকেলে থাকা তিনজন যুবক আমাদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। 


এ ঘটনায় দোহার থানার ওসি মোস্তফা কামাল বলেন, সংবাদ পেয়ে ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছি। পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা সংগঠিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটক করতে পুলিশ কাজ করছে। 

আরও খবর