বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজ প্রাঙ্গণে দেশীয় ফল উৎসব পালন

নরসিংদীর পলাশে প্রাকৃতিক মনোরম পরিবেশে নির্মিত শিক্ষা প্রতিষ্ঠান পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজ প্রাঙ্গণে দেশীয় ফল উৎসব পালন করা হয়েছে।


২২ জুন ২০২৩ রোজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজ প্রাঙ্গণে  

শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে লালন করতে সৃজনশীল ভূমিকা পালনের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানকে এক ধাপ এগিয়ে নিতে "পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজ" ছাত্র /ছাত্রী আয়োজিত দেশীয় ফল উৎসব পালন করা হয়। 


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মোঃ শরিফুল হক। প্রধান অতিথি ফল উৎসবের বিভিন্ন ফলের দোকান পরিদর্শন করেন। পলাশ তথা নরসিংদী জেলার সবচেয়ে বড় ফল উৎসব অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গণে দেশীয় ফলের সমাহারের মাধ্যমে উপস্থাপন করেন। প্রতিষ্ঠানের প্রিন্সিপাল জনাব মোঃ আরিফ পাঠান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান পালিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা প্রেসক্লাব এর সভাপতি এস এম শফি, পলাশ উপজেলা সাংবাদিক ফোরাম এর সিনিয়র সহ সভাপতি আজিজুল হক,সাধারণ সম্পাদক মোবারক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মিনার হোসেন খান সহ পলাশ রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন। শিক্ষা ব্যবস্হার সফলতা অক্ষুন্ন রেখে সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্য লালন করতে দেশীয় ফল ও উৎপাদিত পণ্যের মাধ্যমে নিজেদের উদ্যোক্তা তৈরির লক্ষ্যে দেশীয় ফল উৎসবের আয়োজন করেছে। ছাত্র ছাত্রীরা নিজেদের প্রতিভার মাধ্যমে নাচ, গান, নাটক অভিনয় করে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে। এতে প্রায় ১১৭ জন ছাত্র ছাত্রী উপস্থাপন করেন। 


পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজ এর প্রিন্সিপাল জনাব মোঃ আরিফ পাঠান পলাশ উপজেলার সাংবাদিক সংগঠন উপজেলা প্রেসক্লাব, উপজেলা সাংবাদিক ফোরাম ও উপজেলা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দদের মাঝে সন্মাননা ক্রেষ্ট উপহার প্রধান করেন। এ সময় প্রিন্সিপাল জনাব মোঃ আরিফ পাঠান সাংবাদিকদের বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সামাজিক উন্নয়ন সম্ভব হবে বলে আশা ব্যক্ত করেন। শিক্ষা প্রতিষ্ঠানটির কো-অর্ডিনেটর প্রফেসর মোঃ মেজবাহ উদ্দিন ভুঁইয়ার তত্বাবধানে দেশীয় ফল উৎসবের সমস্ত ষ্টলগুলো ছাত্র ছাত্রীদের মাধ্যমে অনুষ্ঠানের সৌন্দর্য তুলে ধরেন। এলাকার বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ ফল উৎসবে উপস্থিত ছিলেন। 



আরও খবর