অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

ঠাকুরগাঁও -এ আসামীদের সুবিধার্থে হাজতি পাঠাগার স্থাপন


 ঠাকুরগাঁওয়ে গ্রেফতারকৃত অভিযুক্ত আসামীদের সুবিধার্থে হাজতি পাঠাগার স্থাপন করা হয়েছে। যা থেকে নিজেদের ভুল সুদরিয়ে নতুনভাবে জীবনযাপনে ভুমিকা রাখবে। আর আইনি পরামর্শকরা মনে করছেন পেশাগত জীবনের সবচে স্বরণীয় ও উল্লেখযোগ্য বিষয়। 

জমি বিরোধ, গুম, খুন, নারী নির্যাতন, চুরি ছিনতাইসহ নানা অপরাধে যুক্ত হয়ে মামলার আসামী হিসেবে গ্রেফতার হচ্ছেন অভিযুক্তরা। বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত তাদের থাকতে হচ্ছে কারাগারে। তবে এদের মধ্যে অনেকেই রয়েছেন নিরপরাধ ব্যাক্তিও।     


আইনি পক্রিয়ার মাধ্যমেই খালাস পেয়ে হয় অভিযুক্তদের। আর সব বিষয় বিবেচনা করে অভিযুক্তরা নিজেদের ভুল সুদরিয়ে কিভাবে ভালোর পথে ফিরতে পারে সেই লক্ষ্যে ঠাকুরগাঁও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকারের উদ্যোগে কোর্ট ভবনে স্থাপন করা হয়েছে হাজতি পাঠাগার।      

পাঠাগারটিতে সকল ধর্মীয়গ্রন্থ, মনীষীদের শিক্ষামুলক, বঙ্গবন্ধুর আদর্শ ও আইন বিষয়কসহ সচেতনামুলক বিভিন্ন ধরনের বই রাখা হয়েছে। এতে অলস সময় পার না করে বই পড়ার মাধ্যমে নিজের ভুল সুদরিয়ে ভালোর পথে ফিরতে ভুমিকা রাখবে। আর এমন উদ্যোগকে গ্রেফতারকৃত অভিযুক্ত, আইনজীবী ও বিচারকরা দেখছেন ব্যতিক্রম দৃষ্টিভোঙ্গিতে।        

জেলা আইনজীবী সমিতি সভাপতি আব্দুল হামিদ ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন বলেন, দীর্ঘ পয়ত্রিশ বছর পেশাগত জীবনে হাজতি পাঠাগার স্থাপনের বিষয়টি সবচে স্বরণীয় ও উল্লেখযোগ্য এখান থেকেও শিক্ষা নিয়ে তাদের ভুলগুলো বুঝে উঠতে পারবে। ফিরবে আলোর পথে। 

এসময় অতিরিক্ত চীফ জুডিসিয়াল আদালতের ম্যাজিস্ট্রেট এস রমেশ কুমার ডাগা ও আরিফুর রহমান বলেন, এমন উদ্যোগ ঠাকুরগাঁওয়ে কেউ নেননি যার ফলশ্রুতিতে এগিয়ে এসেছেন নিত্যানন্দ সরকার স্যার। যা সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে। 

আর এমন মহতি কাজের উদ্যোগতা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার বলেন, কাউকে আলাদা করে না দেখে নিজেকে সুদরাতেই এমন উদ্যোগ। এখানে যেসব বই রাখা হয়েছে তা থেকে অভিযুক্তরা তাদের ভুল বুঝতে পারবে। ফিরবে ভালোর পথে।  

আজ বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে হাজতি পাঠাগার স্থাপনের উদ্বোধন করা হয়। এতে পুলিশ, আইনজীবী, গণমাধ্যমকর্মী, বিচারকসহ অনেকে উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৬ ঘন্টা ১৩ মিনিট আগে