কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

শাজাহানপুরে স্কুল ছাত্রীর আত্মহত্যা !!

মো. আল আমিন (শাজাহানপুর, বগুড়া)

বগুড়ার শাজহানপুরে হাফসাতুল মাওয়া জেরিন(১৬) নামের এক স্কুল ছাত্রী তার নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে বগুড়া ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের ১০ম শ্রেণীর ছাত্রী ছিল এবং গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার পূর্বফরিদপুর গ্রামের রবিউল ইসলামের মেয়ে।

জেরিনের বাবা বর্তমানে বগুড়া জাহাঙ্গীরাবাদ ক্যান্টমেন্টে কর্পোরাল পদে কর্মরত থাকায় শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর নতুনপাড়া গ্রামে একটি ভাড়া বাড়িতে পরিবারসহ বসবাস করে। 

শুক্রবার রাত ৮টার সময় থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদেরকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করতে দেখা গেছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, জেরিনের বাবা-মা তাদের দুই মেয়েকে বাসায় রেখে গ্রামের বাড়ির কোন এক আত্মিয়ের মৃত্যুর খবর পেয়ে পলাশবাড়ি যান। শুক্রবার বেলা ১২ টার দিকে ছোট মেয়ে হুরে জান্নাত জিনিয়া (১৩) পাশের ঘরে ঘুমিয়ে পড়ে। বিকেল আনুমানিক ৪টার দিকে জিনিয়া ঘুম থেকে উঠে পাশের ঘরে গিয়ে দেখতে পায় তার বড়বোন জেরিন সেলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে।

শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত আত্মহত্যার কারণ জানা যায়নি।

Tag
আরও খবর