গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে পথচারীদের মধ্যে শরবত বিতরণ শান্তিগঞ্জে প্র'তা'র'ক স্বাধীন গ্রে'প্তা'র ইসলামী ব্যাংক সমুহ থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল মামলায় ডা. রাফসান জানি গ্রেফতার ঈদের ছুটিতে ঘরমুখো পবিপ্রবি: শিক্ষার্থীদের আনন্দ-অনুভূতির গল্প আদমদীঘিতে ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন কমিউনিটি পুলিশিংকে আদর্শ সংগঠন হিসাবে গড়ে তুলতে চাই : আইজিপি-আলী হোসেন ফকির ইসলামী ব্যাংকে সুশাসন ফিরিয়ে আনার দাবিতে ইসলামী সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন আজ বিশ্ব সিজোফ্রেনিয়া দিবস কালিগঞ্জে তরুণী অপহরণের চেষ্টায় আটক ২ কুতুবদিয়ায় 'নিদেক' ফটোগ্রাফি এক্সিবিশন প্রতিযোগিতা সম্পন্ন লাখাইয়ে ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ফোর্স মোবিলাইজেশন। কুরবানির বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের সচেতনতা কার্যক্রম চিলাউড়া হলদিপুর ইউনিয়নসহ দেশবাসীকে বিএনপি নেতা সাজ্জাদ উল্লাহর ঈদের শুভেচ্ছা মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধা আবুল খায়েরের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ক্ষেতলালে যুবকের মরদেহ উদ্ধার হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল : স্বাস্থ্যমন্ত্রী আগামী এক মাসের মধ্যেই রামিসা হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী কোম্পানীগঞ্জ দুটি আমের জন্য শিশুকে অমানবিক নির্যাতন সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন

সোনার হরিণ ধরতে গিয়ে মানব পাচারকারীদের খপ্পরে পড়ে সৌদীআরবে নির্যাতনের শিকার শাল্লার রিনা আক্তার



সুনামগঞ্জ পাচারকারী দালালদের খপ্পরে পড়ে সৌদী আরব গিয়ে নিখোঁজ রয়েছে সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাওঁ ইউনিয়নের উজানগাঁও গ্রামের মো. রিপন মিয়ার স্ত্রী রিনা আক্তার(৩১)। অভাব অনটনের সংসারে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে ৫ সন্তানের এই জননী কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার সাকুয়া ভাটিয়া মিরপাড়ার বাসিন্দা মতিউর রহমান মীরের ছেলে দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর বাজারে পারভেজ স্বর্ণ শিল্পালয়ের মালিক মো. আলমগীর মীরের সাথে পরিচয় হয় চলতি বছরের গত জানুয়ারী মাসের শেষের দিকে।  তখন এই মানব পাচারকারী আলমগীর মীর তাকে বিনা টাকায় সৌদী আরবের দাম্মামে পাঠানোর প্রলোভন দেখান।  ঐ অবলা নারী দালালের কথা বিশ্বাস করে তার দিনমুজুর স্বামী রিপন মিয়ার মাধ্যমে  রিনা আক্তার তার নামে পাসপোর্ট বানিয়ে (পাসপোর্ট নম্বর- এ ০৬৪৯৬৩৩০)পাসপোর্টটি দালাল আলমগীর মীর ও সুনামগঞ্জের বিলপাড়ে বসবাসকারী আরেক মানব পাচারকারী দালাল মোস্তাক তালুকদারের সাথে পরিচিত হয়ে পাসপোর্টটি তাদের হাতে তুলে দেন।  কয়েকদিন পরে মানব পাচারকারী আলমগীর মীর ও মোস্তাক তালুকদার ঐ নারী রিনা আক্তারকে ফোনে বলেন যে আপনার ভিসা হয়ে গেছে। পরবর্তীতে চলতি বছরের গত ৫ এপ্রিল রিনা আক্তারকে নিয়ে দালাল চক্র ঢাকায় চলে যান। 


সেখান থেকে ৬ এপ্রিল রিনা আক্তারকে ঢাকার আন্তর্জাতিক বিমান বন্দর  থেকে একটি এয়ার লাইন্স এর মাধ্যমে সৌদী আরবের দাম্মামের উদ্দেশ্যে ফ্লাইট দেয়া হয়। রিনা আক্তার সৌদী আরবের দাম্মামে পৌছার পর সেখানকার এক আরবীর ঘরের ঝি এর দেয়া হয় মাসিক ৩০ হাজার টাকা বেতনে । রিনা আক্তার দাম্মামে পৌছার পর থেকে গত আড়াই মাসে তার স্বামী রিপন মিয়ার সাথে ২/৩বার ফোনে আলাপ করলেও একটি টাকা ও বেতন দেয়নি বাসার মালিক। পরবর্তীতে বাসার মালিক (আরবী) তাকে আর তার বাড়িতে কথা বরতে নিষেধ করেন। এদিকে সৌদীর কপিল রিনা আক্তারের উপর চালিয়ে যাচ্ছে শারীরিক নির্যাতনের স্ট্রীমরোলার। এমনকি কারেন্টের তার দিয়ে প্রতিদিন ঐ শ্রমজীবি নারী রিনা আক্তারের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত করে।  গত ১৬ই জুন রিনা আক্তার কপিলের পায়ে ধরে ফোন দিয়ে তার স্বামী রিপন মিয়ার সাথে কথা বলে কান্নাজড়িত কণ্ঠে তার উপর বাসার মালিকের শারীরিক নির্যাতনের বর্ণণা দেন এবং তাকে সৌদীর দাম্মাম থেকে যেকোন মূল্যে দেশে ফিরিয়ে আনতে স্বামীকে অনুরোধ করে। অন্যতায় তাকে যেকোনদিন বাসার মালিক(কপিল) মেরে ফেলতে পারে বলে ও তিনি ফোন আশংঙ্কার কথা জানান। 


এ ব্যপারে সৌদীতে মানবেতর জীবনযাপন কারী নারী রিনা আক্তারের স্বামী রিপন মিয়া কান্নাজড়িত কণ্ঠে তার স্ত্রীকে সৌদী আরবের দাম্মাম থেকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট দাবী জানান। তিনি মানবপাচারকারী দালাল মো. আলমগীর মীর ও সুনামগঞ্জ পৌরশহরের বিলপাড়ে অবস্থানকারী আরেক মানবপাচারকারী মোস্তাক তালুকদারকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য আইন শৃংখলা বাহিনীর প্রতি আবহান জানান।  এ ব্যাপারে মানব পাচারকারী মো.আলমগীর মীর(০১৭৫৭২২২৪৪০) এবং সুনামগঞ্জের বিলপাড়ের আরেক মানব পাচারকারী মোস্তাক তালুকদারের(০১৯৭৫৬৭৭০৯৪) এই নম্বরগুলোতে একাধিকবার যোগাযোগ করা হলে ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।  এ ব্যাপারে সুনামগঞ্জের পুলিশ সুপার মো. এহসান শাহ বলেন,নির্যাতিত নারীর স্বামীকে শাল্লা থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের পরামর্শ দেন এবং অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা নেওয়া হবে বলে ও জানান ত

Tag
আরও খবর
6a12963eaaaa9-240526121006.webp
আজ বিশ্ব সিজোফ্রেনিয়া দিবস

১৯ ঘন্টা ৪১ মিনিট আগে




6a1088f3b0fde-220526104851.webp
বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল

২ দিন ৯ ঘন্টা ৩ মিনিট আগে