লালপুরের বিলমাড়ীয়ায় চার গ্রামীণ সড়ক এইচবিবি করণে স্থানীয় বাসিন্দারা খুশি শান্তিগঞ্জ প্রেসক্লাবের নাম ব্যবহার ও বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে লিগ্যাল নোটিশ" নওগাঁ বদলগাছীর আধায়পুরে রেবা বেগম এক নারীকে ছুরিকাঘাতে, গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি নাগেশ্বরীতে বজ্রপাতের ঝুঁকি কমাতে ২ হাজার তালগাছ রোপনের উদ্যোগ উপজেলা প্রশাসনের শান্তিগঞ্জের পাথারিয়া ইউনিয়নে নতুন উচ্চ ফলনশীল আমন ধানের চাষাবাদে কৃষকদের মৌলিক প্রশিক্ষণ প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে প্রস্তুত সরকার: আইনমন্ত্রী বরিশালে থানা ভাঙচুর, পুলিশের উপর হামলা রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের লিফলেট বিতরণ লাখাইয়ে"" দলিল যার, জমি তার"" ভূমি অপরাধ আইনে মালিককে ভুমি বুঝিয়ে দিলেন ইউএনও সৈয়দ মুরাদ ইসলাম। মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি'র যুগ পূর্তি উৎসব: দেওয়ানগঞ্জের প্রবীণ সাংবাদিক আব্দুস সালাম শিকদার পেলেন বিশেষ সম্মাননা জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান আতিকুর রহমান ‎সুন্দরবনে কোস্ট গার্ডের চাপে আত্মসমর্পণ বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের বজ্রপাতে নিহত ৪ গরুর মালিকদের আর্থিক সহায়তা দিল গলাচিপা উপজেলা প্রশাসন শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে মহারশি নদীর পানি বিপদসীমার দিকে, নদীর তীরবর্তী বাড়ি-ঘরে জলাবদ্ধতা নদীকে বাঁচাতে হবে: প্রধানমন্ত্রী ঋণের বোঝা কাঁধে নিয়ে প্রথমবার সাগরে, আর ফেরা হলো না আক্কাসের নালিতাবাড়ীর এক পরিবারে তিন বিসিএস ক্যাডার: শেরপুরজুড়ে প্রশংসা, শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

খোকসার গড়াই নদীতে ভেসে উঠলো মৃতদেহ

কুষ্টিয়ার খোকসায় হঠাৎ গড়াই নদীতে পানি বেড়ে চর ডুবে ভেসে উঠলো অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির অর্ধগলিত মৃতদেহ। ওই ব্যক্তিকে জবাই করে হত্যার পর চরে পুতে রাখা হয়েছিল বলে স্থানীয়দের দাবি।


খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের খানপুর মৌজায় গড়াই নদীর দ্বিপচর এলাকায় মঙ্গলবার দুপুরে নদীর নতুন পানির তোরে মৃতদেহটি বালু মাটির নিচে থেকে বেড়িয়ে আসে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ঘটনা স্থলে থানা পুলিশ উপস্থিত হয়েছে। নৌপুলিশ এলে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানে হবে।


পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, হঠাৎ করে গড়াই নদীতে পানি বারতে শুরু করেছে। দুপুরের দিকে দ্বিপচর এলাকার কিছু জমি প্লাবিত হয়। ফলে নদীর চরে বালি মাটিতে পুতে রাখা ওই মৃতদেহটির মাথা থেকে মাজা পর্যন্ত oবেড়িয়ে পানিতে ভাসতে থাকে। মৃতদেহটির মুখ মেরুন রং এর কাপড় দিয়ে বাঁধা আছে। তার শরীরে কোন পোষাক নেই। তাকে জবাই করা হয়েছে। মাথার চুল উঠে গেছে। শরীর থেকে মাংশ খসে পরেছে।


থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহর সাথে কথা বলা হলে তিনি বলেন, মনে হচ্ছে লোকটিকে জবাই করে হত্যার করা হতে পারে। লোকটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। নৌপুলিশকে খবর দেওয়া হয়েছে। সুরত হাল রিপোর্ট করার পর বিস্তারিত জানা যাবে।

আরও খবর