চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত শামীম হত্যায় পরিকল্পিত হামলার দাবি পরিবারের

আমতলীতে জেলা প্রশাসকের ড্রাগনও আমের বাগান পরিদর্শন!

 বরগুনার আমতলীর কাউনিয়া গ্রামে বিদেশ ফেরত মো.ইলিয়াছ মাদবরের ড্রাগন ও আমবাগান বুধবার সকাল ১১ টায় পরিদর্শন করেন,বরগুনা জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান। এসময় তার সাথে ছিলেন,কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ -পরিচালক ড: সৈয়দ মোহাম্মাদ জোবায়দুল আলম, আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাড: এম একাদের মিয়া, উপজেলা নির্বাহী অফিসার মো.আশরাফুল আলম ,অতিরিক্ত উপ -পরিচালক এস এম বদরুল আলম, সহকারী কমিশনার মো. আব্দুল্লাহ আবু জাহের ,চাওড়া ইউপি চেযারম্যান মো. আখতারুজ্জামান বাদল খান, উপজেলা কৃষি কর্মকর্তা সিএম রেজাউর করিম , উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো.রাসেল মিয়া, কাউনিয়া এলাকার উপসহকারী কৃষি কর্মকর্তা সাবিনা ইয়াসমিন প্রমুখ।প্রবাসফেরত ইলিয়াস বিদেশে বসে টিভিতে ও ইউটিউব চ্যানেলে আধুনিক কৃষির ওপর নির্মিত ভিডিওগুলো দেখে ৫ বছর কাতার থাকার পর দেশে এসে আধুনিক কৃষিতে আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার জন্য ২০১৮ সালের শেষের দিকে চাওড়া ইউনিয়নের কাউনিয়া গ্রামে ২ একর ৫০ শতাংশ জমিতে ১০০০টি সিমেন্টের খুটির ওপর বিভিন্ন জাতের ড্রাগন চাষ করেন। পাশাপাশি মাল্টা, থাই পেয়াড়া, বিভিন্ন জাতের আম, লেবু ও সবেদার চাষ করেন। ফলন ও হয়েছে ভাল প্রতি কেজি ড্রাগন ফল ২৫০ থেকে ৩০০ টাকা দরে বিক্রি করতেছেন।  

আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা সিএম রেজাউল করিম বলেন, কৃষকদের উদ্বুদ্ধকরণ থেকে শুরু করে তাদের উৎসাহ দিতে যাবতীয় টেকনিক্যাল সাপোর্ট দিয়ে থাকি। ড্রাগনের একাধিক জাত রয়েছে। সাদা, ও লাল রংয়ের ড্রাগন ফল দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও সুস্বাদু। একটি গাছ থেকে ১ মণ ফল আহরণ সম্ভব এবং ২০ বছর যাবৎ ফল আহরণ করা যায়। তবে প্রচন্ড শীতে ফল উৎপাদনে ব্যাহত হতে পারে তাই গাছের উপর লাইটিংয়ের ব্যবস্থা করা দরকার। তিনি আরোবলেন অনাবদী নিচু জমিতেও কৃষি আবাদ করা যায়। 

আমতলী উপজেলা পরিষদ চেযারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাড: এম এ কাদের মিয়া বলেন, ইলিয়াসের মত বেকার যুবকরা এ ধরনের উদ্যোগ নিলে উপজেলা পষিদের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা করা হবে। 

 বরগুনা জেলা প্রশাসক মো. হাববিুর রহমান বলেন,বিদেশফেরত ইলিয়াছের এই সাফল্য এলাকার অন্যসব কৃষকদের অনুপ্রাণিত করবে। স্বাবলম্বী হওয়ার পাশাপাশি নিজ উপজেলায় ড্রাগন চাষের বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে কৃষি ক্ষেত্রে অন্যান্য অবদান রাখাবে । সরকারের পক্ষ থেকে সকল প্রকার সুযোগ সুবিদা তাকে দেয়া হবে।

আরও খবর