বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল

জিলহজ্ব মাসের ফজিলত ও জিলহজ্ব মাসের প্রথম দশকের আমল

জিলহজ্ব মাস ফজিলত পূর্ণ মাসসমূহের অন্যতম একটি মাস। এ মাস যেমনিভাবে আশহুরে হুরুমের অন্তর্ভুক্ত তেমনি ভাবে হজের মাস, এ মাসে ইসলাম ধর্মের অন্যতম বিধান পবিত্র হজ্ব ও কোরবানির মতো গুরুত্বপূর্ণ ইবাদত সম্পাদন করা হয়। তাই এ মাসটি আল্লাহ তায়ালার নিকট অত্যন্ত ফজিলতপূর্ণ।

জিলহজ্ব মাসের প্রথম দশকের ফজিলত! 

আমরা জানি জিলহজ মাস একটি ফজিলতপূর্ণ মাস বিশেষভাবে এ মাসের প্রথম দশকের ইবাদত-বন্দেগী করার বিশেষ গুরুত্ব ও ফজিলত রয়েছে আল্লাহ তাআলা ইরশাদ করেন। 

শপথ ফজরের,শপথ দশ রাত্রির।(সূরাতুল ফাজরি) আয়াত, ১/২

 বিখ্যাত তাবেয়ী হযরত মুজাহিদ(রহ.) সহ অনেক মুফাসসির এই আয়াত দ্বারা জিলহজ্ব মাসের প্রথম দশ রজনী উদ্দেশ্য বলে মত পোষণ করেছেন।হাদীস শরীফে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন  রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার নিকট অন্য কোন দিনের নেক আমল এ দশ দিনের আমলের চেয়ে অধিক প্রিয় নয় অর্থাৎ এই দশ দিনের আমল আল্লাহ তাআলার নিকট সর্বাধিক প্রিয়।  সাহাবায়ে কেরামগণ বলেন, ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহর পথে জিহাদও কি এর সমতুল্য নয়? 

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পথে জিহাদ এর সমতুল্য নয়।তবে যে ব্যক্তি নিজের জান-মাল নিয়ে বের হয়েছে অতঃপর কোনকিছু নিয়ে আর ফিরে আসেনি অর্থাৎ শাহাদাত বরণ করেছে তারা ব্যতিত।হযরত আবু হোরায়রা রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ তাআলার নিকট অন্যান্য দিনের ইবাদত থেকে জিলহজ্বের দশ দিনের ইবাদত সর্বাধিক প্রিয।  এসময়ে একদিনের রোজা একবছরের রোজার সমতুল্য আর প্রত্যেক রাতের ইবাদত লায়লাতুল কদর এর সমতুল্য। 

নয় জিলহজ্ব রোজা রাখার ফজিলত 

আবু কাতাদা রাযিআল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু ওয়া সাল্লাম বলেছেন আমি আল্লাহ তাআলার নিকট আশাবাদী যে তিনি আরাফার দিনের রোজার বিনিময় পূর্বের এক বছরের এবং পরের এক বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। এ হাদীসের ভিত্তিতে ওলামায়ে কেরামগণ জিলহজের নয় তারিখের রোযা রাখাকে মুস্তাহাব বলেছেন, এছাড়াও জিলহজ মাসের প্রথম দশ দিনের ফজিলত সম্পর্কে আরও অনেক হাদিস উল্লেখ রয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে এ পুনণ্যময় সময়ে ইবাদত বন্দেগী করে এর যথার্থ ফজিলত অর্জন করার তৌফিক দান করুন আমিন। 

Tag
আরও খবর