এক বছরে সর্বোচ্চ রফতানি জুলাইয়ে, তবু সামনে শঙ্কা যশোরের শার্শার বাগআঁচড়ায় প্রতারণার মাধ্যমে নারীর কাছ থেকে স্বর্ণের দুল ও মোবাইল ছিনতাই ঢাকাসহ ১৩ জেলায় বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা কুলিয়ারচরে পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ শেরপুরের নালিতাবাড়ীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত পীরগাছাকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান শুরু গোয়ালন্দে পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু লাখাইয়ে পরিদর্শিকা সুচিত্রার দুর্নীতি অনিয়মের তদন্তে নাটকীয়তা, ভুক্তভোগীদের কথা না শুনেই সটকে পড়ল তদন্ত কমিটি। জাবিপ্রবিতে সাংবাদিক সমিতির উদ্যোগে ‘বেসিক জার্নালিজম, মোজো ও এআই রিপোর্টিং’ কর্মশালা অনুষ্ঠিত চিলমারীতে "শিক্ষার্থী-অবিভাবক সমাবেশ ও পুরষ্কার" বিতরণ ‎সুন্দরবনে প্রবেশ বন্ধে প্রাণীদের মধ্যে স্বস্তি, বেড়েছে বিচরণ ক্ষেত্র *র‌্যাব-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে কক্সবাজারের উখিয়ায় অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা যুবক গ্রেফতার।* ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে চুরি ‎ ‎মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ ‎ আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান ৫ আগস্ট ছুটি নেই যাদের সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ পীরগাছায় ৫ আগস্টের ১১ দলীয় ঐক্যের গণমিছিল সফল করতে প্রস্তুতিমূলক সভা দৈহিক ও নৈতিক চরিত্র গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই- এমপি পিনাক চৌধুরী

সাভারের আশুলিয়ায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে মৃত্যু

প্রতিকি ছবি

সাভারের আশুলিয়ায় সকালে পোশাক কারখানায় যাওয়ার পথে সাবেক স্বামীর ছুরিকাঘাতের ছয়দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন স্ত্রী রোকসানা বেগম (৩৪)। এ ঘটনায় নিহতের সাবেক স্বামী লিচু মিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।

মঙ্গলবার (২০ জুন) বিকেলে 'দ্যা দৈনিক দেশচিত্রলকে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম। এর আগে, সোমবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান রোকসানা।

গত ১৪ জুন সকাল ৭-৩০ মিনিটে আশুলিয়া থানাধীন জিরানী পুকুরপাড় এলাকায় পোশাক কারখানায় যাওয়ার পথে প্রকাশ্যে নিহত রোকসানাকে তার সাবেক স্বামী ছুরিকাঘাত করে। পরে এ ঘটনায় নিহতের বোন জামাই আফজাল মিয়া বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিহত রোকসানা বেগম সুনামগঞ্জ সদর উপজেলার আছিন্তপুর গ্রামের রেনু মিয়ার মেজো মেয়ে। তিনি আশুলিয়া থানাধীন জিরানী পুকুরপাড় এলাকার হাজী সাহেব আলীর বাসায় ভাড়ানথেকে স্থানীয় অকোটেক্স লিমিটেড এ চাকুরী করতেন।

নিহতের সাবেক স্বামী লিচু মিয়া কিশোরগঞ্জের মিঠামইন থানাধীন আগলাহাটি (ইসলামপুর) এলাকার বাচ্চু মিয়ার ছেলে। সে আশুলিয়ার জিরানী বাজার পুকুরপাড় এলাকার মহসিনের বাড়িতে প্রথম স্ত্রী নিয়ে ভাড়া থাকতো। রোকসানা তার দ্বিতীয় স্ত্রী ছিল। গেল দুই মাস আগে তাদের ডিভোর্স হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গেল ১৪ জুন সকালে প্রতিদিনের মত ভাড়া বাসা থেকে ডিউটির উদ্দেশ্যে বাসা থেকে বের হন রোকসানা। পথে আবুল কালামের বাড়ির সামনের রাস্তায় পৌছলে পূর্ব থেকে উৎ পেতে থাকা রোকসানার সাবেক স্বামী লিচু মিয়া প্রকাশ্যে রোকসানাকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে রোকসানাকে উদ্ধার করে স্থানীয়রা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ছয়দিন পর গতকাল মারা যান তিনি।

এদিকে, ছুরিকাঘাতের পর লিচু মিয়া পালিয়ে গ্রামের বাড়ি কিশোরগঞ্জে চলে যায়। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম দৈনিক দেশচিত্র কে বলেন, গতকাল রাতে ঢাকা মেডিকেলে মারা যান রোকসানা। তার স্বামীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজেই রাখা হয়েছে।

আরও খবর