মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

বুয়েটের ভর্তি পরিক্ষায় সাফিন আহমেদ দেশসেরা



বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ( বুয়েট)  এর ২০২২ - ২৩ শিক্ষা বর্ষের ভর্তি পরিক্ষায় মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে দেশসেরা হয়েছেন কুড়িগ্রামের চিলমারীর সন্তান সাফিন আহমেদ। সোমবার (১৯ জুন)  সন্ধ্যায় এই ফলাফল প্রকাশিত হয়েছে। 


সাফিন আহমেদের পিতা সেকেন্দার আলী বিমানবাহিনীর একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য। মা পলি খাতুন  গৃহিণী। দুই ভাই ও এক বোনের মধ্যে সাফিন দ্বিতীয়। তারা সপরিবারে ঢাকার উত্তরায় বসবাস করেন। 


সাফিন ঢাকার রাজউক উত্তরা মডেল কলেজ থেকে  ২০২০ সালে মাধ্যমিক এবং ২০২২ সালে উচ্চ মাধ্যমিক পরিক্ষায় অংশ নিয়ে জিপিএ - ৫( গোল্ডেন)  প্রাপ্ত হয়ে উত্তীর্ণ হন। তিনি এবছর মেডিকেল ভর্তি পরিক্ষায় জাতীয় মেধাক্রম ২৪৬ তম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'ক' ইউনিটের ভর্তি পরিক্ষায় ১০৩ তম এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)  তে ১৪ তম স্থান অধিকার করেছেন। 


সাফিন আহমেদ বলেন, বুয়েট ভর্তি পরিক্ষায় দেশসেরা হব ভাবিনি। প্রথম স্থান অধিকার করে আমি অত্যন্ত খুশি। ইচ্ছে ছিল সিএসই পড়বো।এখন সে ইচ্ছে পুরণ হতে চলেছে। সৃষ্টিকর্তার কাছে লাখ লাখ  শুকরিয়া। বুয়েটে ভর্তি হবার কথা জানিয়ে তিনি আরও বলেন, মেডিকেল কলেজের ভর্তি বাতিল করবো। 


সাফিনের বাবা সেকেন্দার আলী বলেন, ঢাকায় বসবাস করলেও আমরা কুড়িগ্রামের মানুষ।চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের ঠগেরহাট গ্রামে সাফিনের দাদার বাড়ি। সন্তানদের সাফল্যে সব বাবা-মা-ই খুশি ও গর্বিত হয় জানিয়ে তিনি বলেন, সাফিন সিএসই নিয়ে পড়তে চায়। সকলে ওর জন্য দোয়া করবেন। 


আরও খবর