বহুলী ইউনিয়নেকে স্মার্ট ও মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার এস এম রঞ্জুর, উচ্ছ্বসিত এলাকাবাসী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই কেরানিহাটে বিরোধ মীমাংসার বৈঠকেই রক্তপাত, ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণ হামিমের দোহারে ২৬০ পিছ চায়না দুয়ারি জাল জব্দ দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণের চেইন ছিনতাই এর ঘটনায় ২জন গ্ৰেপ্তার সোহরাওয়ার্দী উদ্যানে আঞ্জুমানে হেফাজত ইসলামের কেন্দ্রীয় ইসলাহী আজিমুশ্বান ইজতেমা সফল করতে শ্রীমঙ্গলে মতবিনিময় কুলিয়ারচরে যুবদল নেতা দেলোয়ার হোসেনের ছেলের সুন্নতে খাৎনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শরীফুল আলম আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা

নোয়াখালী কোম্পানীগঞ্জের ইউএনও মেজবা উল আলম ভূঁইয়া পেলেন শুদ্ধাচার পুরষ্কার



শুদ্ধাচার ২০২২-২০২৩ উপলক্ষ্যে নোয়াখালী জেলার ৯ উপজেলার মধ্যে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেজবা উল আলম ভূঁইয়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অফিস প্রধান হিসাবে নির্বাচিত হয়েছেন। 

মঙ্গলবার (২০ জুন )  সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে শুদ্ধাচার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তার হাতে শ্রেষ্ঠত্বের পুরষ্কার হিসাবে নগদ অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অফিস প্রধান নির্বাচিত হওয়া ও পুরষ্কার প্রাপ্তিতে প্রতিক্রিয়ায় মেজবা উল আলম ভূঁইয়া বলেন,উপজেলা পর্যায়ের সবাইকে নিয়ে দলগতভাবে কাজ করার ফলেই এই পুরষ্কার অর্জিত হয়েছে। এই প্রাপ্তি ভবিষ্যতে আমাকে কাজের প্রতি আরও বেশি দায়বদ্ধ এবং দায়িত্বশীল করে তুলবে। সামনের দিনগুলোতে নিজের সর্বোচ্চ মেধা, শ্রম ও যোগ্যতা দিয়ে দেশ এবং মানুষের সেবা করতে নিজেকে আরও বেশি উজাড় করে দিতে চাই।

মেজবা উল আলম ভূইঁয়া গত বছরের জুনে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদোন্নতি পেয়ে কোম্পানীগঞ্জে যোগদান করেন। তার সততা ও কর্মদক্ষতায় পাল্টে গেছে উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম ও সার্বিক চিত্র। সরকারি-বেসরকারি প্রতিটি দপ্তরের কর্মকাণ্ডে ফিরে এসেছে গতিশীলতা ও স্বচ্ছতা। কমেছে জনভোগান্তি আর বৃদ্ধি পেয়েছে জনসেবার মান। কোম্পানীগঞ্জ উপজেলাকে একটি উন্নত আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলতে নিরালসভাবে কাজ করছেন তিনি।

তিনি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে মাষ্টার্সে অধ্যয়নরত অবস্থায় ২০১৬ সালে ৩৪তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং প্রথম বারেই প্রশাসন ক্যাডারে সুযোগ পেয়ে ২০১৮ সালে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে প্রথমবারের মতো দায়িত্ব পালন করেন। পর্যায়ক্রমে চাঁদপুরের আইমচর, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সহকারি কমিশনার ও কক্সবাজার জেলায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে  ক্যাম্প ইন-চার্জ হিসেবেও দায়িত্ব পালন করেন। সর্বশেষ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদোন্নতি পেয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় যোগদান করে দীর্ঘ ১ বছর সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
আরও খবর