বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

আদমদীঘিতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৩

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতারকৃত তিনজন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ডাকাতি প্রস্তুতি কালে দেশীয় অস্ত্র সহ তিন জন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার (১৯জুন) রাতে সান্তাহার সাহেবপাড়া এলাকায় পরিত্যক্ত রেলওয়ে রেস্ট হাউজের সামনে রাস্তার উপর থেকে তাদের করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, নওগাঁ সদরের জাগেশ্বর হঠাৎ পাড়ার জব্বার মন্ডলের ছেলে দুলাল মন্ডল (৩৫), কিত্তীপুর গ্রামের বদির উদ্দিন ফকিরের ছেলে আজাদুল ইসলাম (৪৪) ও হাট নওগাঁর রিয়াজ উদ্দিন শেখের ছেলে আজিজুল হক খোকন (৪২)।

পুলিশ জানায়, সোমবার রাত ১১ টার দিকে আদমদীঘি উপজেলা সান্তাহার পৌর এলাকায় সাহেবপাড়াস্থ এলাকায় রেলওয়ের একটি পরিত্যক্ত রেস্ট হাউজের সামনে পাকা রাস্তার উপর উল্লেখিত তিন ব্যক্তি ডাকাতি করার উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ির উপ-পরিদর্শক মেহেদী হাসান ফোর্স-সহ ঐ স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে ধারালো বার্মিজ ফিল্ডিং চাকু, হাঁসুয়া, লোয়ার রড, হাতুড়ি, রশি উদ্ধারসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানায়, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। 




Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

১ ঘন্টা ২৩ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

১ ঘন্টা ২৯ মিনিট আগে