শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল

ইয়াবা ও গাঁজাসহ কুড়িগ্রামে দুই মাদক কারবারি গ্রেফতার

ছবি : ডিবিপুলিশ এর হাতে পাঁচ কেজি গাঁজাসহ আটক নজরুল






কুড়িগ্রামে ৫ কেজি গাঁজা ও ২৪ পিস ইয়াবা 

ট্যাবলেটসহ ২জন কুখ্যাত মাদক কারবারিকে  গ্রেফতার করেছে পুলিশ।


গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযান পরিচালনা করে এদের গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে। গ্রেফতারকৃতরা হলো মোঃ নজরুল ইসলাম (৫২) ও মোঃ আসাদুল ইসলাম আসাদ (৩৪)।


পুলিশ জানায়, মঙ্গলবার সকালে সদর উপজেলার কাঠালবাড়ী ইউনিয়নের কাঠালবাড়ী বিদ্যানিকেতন স্কুলের সামন থেকে মাদক কারবারি মোঃ নজরুল ইসলামকে  পাঁচ কেজি গাঁজাসহ গ্রেফতার করে ডিবিপুলিশ। 


অপরদিকে সোমবার রাত ১১ টার দিকে রৌমারী থানার টাপুরচর গ্রামের মাদক কারবারি মোঃ আসাদুল ইসলাম আসাদ (৩৪) কে ২৪ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে রৌমারী থানাপুলিশ। 



এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার  মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট  থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি। 



আরও খবর