শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

শ্রীমঙ্গলে ব্রেকিং দ্য সাইলেন্স'র উদ্যোগে চা বাগানে জীবন দক্ষতা ও আইজিএ প্রশিক্ষণ কার্যক্রম শুরু

অক্সফ্যাম ও ইউরোপিয়ান ইউনিয়ন এর সহায়তায় এবং ব্রেকিং দ্য সাইলেন্স এর উদ্যোগে লিডারশীপ এমবডি এসোসিয়েশন ডিমানডিং টু এনশিওর রাইটস (লিডার) শীর্ষক প্রকল্পের আওতায় চা বাগানে পঞ্চায়েত, নারী ও কিশোরীদের জন্য জীবন দক্ষতা ও আইজিএ প্রশিক্ষণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে গত ১৮ জুন থেকে প্রাথমিকভাবে শ্রীমঙ্গলে পাচঁটি চা বাগানে উক্ত প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

শ্রীমঙ্গলের সাতঁগাও চা বাগানের পঞ্চায়েত কমিটিসহ স্থানীয় সরকার এর নির্বাচিত প্রতিনিধি এবং কিশোর কিশোরীদের এই প্রশিক্ষণ প্রদান করা হয়।

ব্রেকিং দ্য সাইলেন্স এর শ্রীমঙ্গল প্রকল্প অফিসে  চা বাগানের পঞ্চায়েত, নারী চা শ্রমিক ও কিশোরীদের প্রশিক্ষণে উপস্থিত থেকে প্রশিক্ষণ কার্যক্রমটি উদ্বোধন করেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি পংকজ কন্দ, সাধারণ সম্পাদক নিপেন পাল এবং বালশিরা ভ্যালীর সভাপতি বিজয় হাজরা। প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালনা করেন লিডার প্রকল্পের প্রশিক্ষণ কর্মকর্তা প্রভাষ নায়েক।  

এর আগে গত ১৫ জুন ২০২৩ ইং তারিখে সাতঁগাও চা বাগানের চা  শ্রমিক নারী ও কিশোরীদের মধ্যে লাইফ স্কিল এবং আইজিএ প্রশিক্ষণ দেয়া হয়। আইজিএ প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর। উক্ত প্রশিক্ষণে সাতঁগাও চা বাগানের ২৫ জন অংশগ্রহণ করেন।

অক্সফ্যাম ও ইউরোপিয়ান ইউনিয়ন এর আর্থিক সহায়তায় পরিচালিত এই প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর পারভেজ কৈরী বলেন প্রকল্পটি অত্যন্ত সময়োপযোগী একটি প্রকল্প।

প্রকল্পটির লক্ষ্য হলো লিঙ্গভিত্তিক সহিংসতা সম্মিলিতভাবে প্রতিরোধে চা বাগানের নারী শ্রমিক ও কিশোরী মেয়েদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে নেতৃত্বের বিকাশ ঘটানো এবং দায়িত্ব বাহককে জবাবদিহি করা।  এর উদ্দেশ্যে হলো নারী শ্রমিক ও কিশোরী মেয়েদের জন্য মতামত প্রদানের সুযোগ সৃষ্টি করা যাতে তারা সম্মিরিতভাবে তাদের অধিকার রক্ষার জন্য মতামত প্রদান করতে পারে; ২. চা বাগানের নারী শ্রমিক এবং কিশোরীদের জীবন দক্ষতা বৃদ্ধিও মাধ্যমে নেতৃত্বেও বিকাশ ঘটবে এবং নিজেদের উন্নয়নে প্রয়োগ করতে পারবে; চাবাগানের নারী শ্রমিকরা উপযুক্ত নেতৃত্ব ও দক্ষতা অর্জন করে বিভিন্ন স্তরে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে।

তিনি আরো বলেন প্রকল্পটির উল্লেখযোগ্য কাজের মধ্যে কয়েকটি কাজ হলো সক্ষমতা উন্নয়নের প্রয়োজনীয়তা যাচাই করা, আমরা পারবো-নারী ও কিশোরী সংঘ গঠন, কমিউনটির চা বাগানের নারী শ্রমিক এবং কিশোরী দলে নিয়মিত মাসিক সভা আয়োজন, চা বাগানের নারী ও কিশোরী মেয়েদের জন্য জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ আয়োজন, জেন্ডার টক বা নারী পুরুষের বৈষম্য বিষয়ক প্রশিক্ষণ প্রদান, সমঝোতা, যোগাযোগ এবং নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ প্রদান, জেন্ডার বিষয়ে সচেতনতাবৃদ্ধির জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন, সরকারি কর্তৃপক্ষ, চাবাগান মালিক ও বাচাশ্রই এর মধ্যে ডায়ালগ সেশন আয়োজন করা, স্টেকহোল্ডারদের সাথে লার্নিং শেয়ারিং মিটিং আয়োজন করা ইত্যাদি। 

প্রসঙ্গত, প্রকল্পটি সিলেট বিভাগের হবিগঞ্জ, মৌলভীবাজার এবং সিলেট জেলার ২৫ টি চাবাগান নিয়ে কাজ করছে। উক্ত প্রশিক্ষণ কার্যক্রমগুলো পর্যায়ক্রমে অন্যান্য চা বাগানগুলোতেও শুরু হবে বলে জানান প্রকল্প সমন্বয়কারী পারভেজ কৈরী।    

আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ৪ ঘন্টা ২২ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ৮ ঘন্টা ১৫ মিনিট আগে