দিনাজপুরে শঙ্খধ্বনিতে মুখর ঢেপা নদী,নৌযাত্রায় কান্তজিউ বিগ্রহ হকৃবিতে প্রথমবারের মতো শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ চলতি মাসে ৩ লঘুচাপ, স্বল্পমেয়াদি বন্যার আভাস অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি দেওয়ানগঞ্জের ডাংধরায় ৮৮ বোতল ভারতীয় মদসহ আটক ১ বিপুল উৎসাহ-উদ্দীপনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, নেতৃত্বে জয়নুল আবদিন ফারুক নন্দীগ্রামে নানা আয়োজনে বিএনপির ৪৮তম  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বৃহত্তর নোয়াখালীর রেল সেবার উন্নয়নে রেল সচিব কে নোয়াখালীবাসীর পক্ষে স্মারকলিপি প্রদান মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত বর্ণাঢ্য আয়োজনে দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বাঘায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা এর শুভ উদ্বোধন ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই শ্রীমঙ্গলে কলার আড়ত থেকে উদ্ধার বিষধর 'সবুজ ফণিমনসা' সাপ বিএনপি হলো জনগণের অধিকার আদায়ের সংগ্রামের প্রতিষ্ঠান : এমপি সুলতান মাহমুদ বাবু মামলা-আপত্তি সত্ত্বেও নামজারি করায় চন্দনাইশ এসি ল্যান্ডের বিরুদ্ধে অভিযোগ লাখাইয়ে ২টাকায় সিঙ্গারা,পেয়াজু, ৩০ বছর ধরে সুকময় দাসের ব্যতিক্রমী উদ্যোগ। আক্কেলপুর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত. রামগড়ে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্বৈরাচার দেশের অর্থনীতি ধ্বংস করে পালিয়েছে : ডা: এজেডএম জাহিদ হোসেন

নাটোরের দত্তপাড়া হাটের জায়গা অবৈধভাবে দখলকারী ১০জন কারাগারে

নাটোর শহরতলীর দত্তপাড়া হাটের জায়গা অবৈধ দখলকারী ১০জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন দখলদাররা। এসময় অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট রওশন আলম তাদের জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অবৈধ দখলদাররা হলো, সদর উপজেলার গোয়ালডাঙ্গার মোতালেব হোসেন, জয়নাল আলী, নূর আলম, বড়হরিশপুর এলাকার হোসেন আলী, আকরাম হোসেন, মোকরামপুর এলাকার শরৎ কুমার, দত্তপাড়া গ্রামের বিকচাঁন আলী, মুক্তা হোসেন, অরুণ মিয়া, আবুল কাশেম। 

আদালত সুত্রে জানা যায়, নাটোর শহরতলীর দত্তপাড়ায় সরকারী ১ নং খাস খতিয়ান ভুক্ত হাটের নির্ধারিত ১২ শতক জায়গা দীর্ঘদিন ধরেই দখল নিয়ে স্থায়ী স্থাপনা নির্মাণ করে প্রভাবশালীরা। প্রভাবশালীরা শুধু বাজার দখল করেই ক্ষান্ত হয়নি, সরকারি জায়গা লাখ লাখ টাকায় বেচাকেনাও করছে তারা। এতে বসার জায়গা না পেয়ে জীবনের ঝুঁকি নিয়েই মহাসড়কের পাশেই নিজেদের উৎপাদিত কাঁচামাল বিক্রি করেন কৃষকরা। এনিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে তা দেখে চলতি বছরের ৬ জানুয়ারি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান স্বঃপ্রণোদিত হয়ে অবৈধ দখলদারিত্বের বিষয়টি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে আদালতে প্রতিবেদন দেবার নির্দেশ দেন। পরে তদন্ত করে পিবিআই আদালতে প্রতিবেদন দাখিল করে। এর আগে জেলা প্রশাসন থেকেও অবৈধ দখলদারদের স্থায়ী স্থাপনা সরিয়ে নিতে উচ্ছেদ নোটিশ দেয়া হয়। কিন্তু অবৈধ দখলদাররা তাদের স্থাপনা সরিয়ে নেয়নি। 

স্থানীয় কৃষক রেজাউল করিম গাজী বলেন, জীবনের ঝুঁকি নিয়ে ক্রেতা-বিক্রেতার কর্মযজ্ঞ চলে দত্তপাড়া বাজারে। নিয়মনীতির তোয়াক্কা না করে দখলকৃত স্থানে যে যার মতো গড়ে তুলেছে স্থায়ী স্থাপনা। কেউ কেউ হাটের জায়গায় স্থায়ী অবকাঠামো করে অযথাই ফেলে রেখেছে। দেড় থেকে দুই লাখ টাকায় চলে দখলদারিত্ব কেনাবেচা। কয়েক দিন আগেও আব্দুর রাজ্জাক নামে একজন দোকানদার ২ লাখ টাকায় আরেকজনের দখলকৃত জায়গা কিনেছেন।

কাঁচামাল ব্যবসায়ী সেন্টু হোসেন জানান, বাজারের জায়গা হোসেন আলী, মোতালেব, শরৎ ও নূর আলম পাকা দোকান করে দখল করে রেখেছেন। এক-একজনের একাধিক পাকা দোকানঘর রয়েছে। এ ছাড়া আরও কয়েকজন জায়গা দখল করে অযথাই পরিত্যক্ত করে ফেলে রেখেছেন। তারা নিজেও ব্যবসা করেন না, অন্যদেরও বসতে দেন না। ফলে হাটে আসা ক্রেতা বিক্রেতাদের সীমাহিন দুর্ভোগ পোহাতে হয়। 

তিনি আরও  বলেন, সড়ক সম্প্রসারণ এবং নতুনভাবে দত্তপাড়া ব্রিজ হওয়ার কারণে আরও দ্রুতগতিতে বাস-ট্রাক চলে। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। কয়েক দিন আগেও সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন। আহত হয়েছেন কয়েকজন। তাই মানুষের জীবনের নিরাপত্তায় দ্রুত হাটের জায়গাটি দখলমুক্ত করা দরকার।’

হাটের জায়গা অবৈধভাবে দখলের অভিযোগ যাদের বিরুদ্ধে, তাদের একজন হোসেন আলী। এ ব্যাপারে যোগাযোগ করা হলে কয়েকদিন আগে হোসেন আলী বলেন, ‘বহু বছর ধরে আমরা হাটের জায়গায় ব্যবসা করে আসছি। এখন সরকার ভেঙে দিলে আমাদের কিছুই করার নাই। হাটে আমার মাত্র তিনটি পাকা দোকানঘর আছে।’

আরেক দখলদার নূর আলম জানিয়েছিলেন, ‘আজ থেকে ৫০ বছর আগে আমার বাবা গণি শিকদার ছাদ ঢালাই করে তিন রুমের দোকানঘর করেছিলেন। বাবা মারা যাওয়ার পর আমি সারের ব্যবসা করছি। এ দোকানের মালিকানা বৈধ কি না আমি জানি না।’

দত্তপাড়া বাজার কমিটির সভাপতি আনিসুর রহমান বলেন, ‘অবৈধ দখলদার উচ্ছেদ করতে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছিলাম। এরপর প্রশাসন থেকে দখলকৃত স্থাপনা চিহ্নিত করে লাল দাগ দিয়েছে। এর কিছুদিন পর সব অবৈধ দখলদারদের উচ্ছেদ নোটিশও দিয়েছে প্রশাসন। উচ্ছেদ নোটিশ পাবার পরও কোনও তোয়াক্কা করেনি অবৈধ দখলদাররা। তারা বাজার কিমিটিকে নানা ভাবে হেনস্থারও চেষ্টা করে। পরবর্তীতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান স্বঃপ্রণোদিত হয়ে অবৈধ দখলদারিত্বের বিষয়টি পিবিআইকে তদন্ত করে আদালতে প্রতিবেদন দেবার নির্দেশ দেন। এখন আমাদের দাবি দ্রুত দখলদারদের উচ্ছেদ করা হোক।’

উল্লেখ্য, চলতি বছরের ৯ ফেব্রুয়ারি জাতীয় সংসদে ১৯৫৯ সালের হাটস অ্যান্ড বাজারস (এস্টাবলিস্টমেন্ট অ্যান্ড একুইজেশন) অর্ডিন্যান্স রোধ করে ‘হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) বিল ২০২৩’ পাস হয়। বিলে বলা হয়েছে, হাট-বাজারের সরকারি খাস জমি কেউ অবৈধভাবে দখলে রাখলে বা উপযুক্ত কর্তৃপক্ষের পূর্বের অনুমতি ছাড়া হাট-বাজারের খাস জমির ওপর কোনও অবৈধ স্থাপনা নির্মাণ করলে বা নির্মাণের উদ্যোগ নিলে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা বা এক বছর কারাদন্ড বা উভয় দন্ডে দন্ডিত হবেন।

আরও খবর