চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক।

নোয়াখালীর চাটখিলে আসামী গ্রেফতার ও অস্ত্র উদ্ধার



চাটখিল থানা পুলিশ কর্তৃক অবৈধ  অস্ত্র উদ্ধারসহ ০৪টি গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে ।


সোমবার (১৯ জুন )  নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ শহীদুল ইসলাম, পিপিএম (বার) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার, নিত্যানন্দ দাস, চাটখিল সার্কেল এর সার্বিক দিক নির্দেশনায় চাটখিল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিন এর নেতৃত্বে ও সার্বিক তত্বাবধায়নে খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের (আইসি) এসআই (নিরস্ত্র),কামরুজ্জামান, এএসআই(নিরস্ত্র) শাখাওয়াত হোসেন, এএসআই(নিরস্ত্র),বাহার উদ্দিন ও সঙ্গীয় ফোর্স সহ রোববার দিবাগত রাত ২৩.১০  ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল থানাধীন ০৯নং খিলপাড়া ইউনিয়নের ০২নং ওয়ার্ডস্থ দত্তেরবাগ অভিযান পরিচালনা করে। 


গ্রেফতারকৃত আসামী মোঃ ইব্রাহিম খলিল প্রকাশ বাবু (২৫), পিতা-মৃত আবুল কালাম, মাতা-রোকেয়া বেগম, সাং-দত্তেরবাগ (চাঁন মিয়া বেপারী বাড়ী), থানা-চাটখিল, জেলা-নোয়াখালী।

 

অভিযান কালিন দত্তেরবাগের চাঁন মিয়া বেপারী বাড়ির পুরাতন পুকুরের পূর্ব উত্তর কোনের জনৈক নুর হোসেনের টয়লেট সংলগ্ন পশ্চিম পার্শ্বে পরিত্যাক্ত সেফটি ট্যাংকির ভিতর প্লাষ্টিকের পলিথিনে মোড়ানো অবস্থায় ধৃত আসামীর হেফাজত হইতে তাহার দেখানো মতে একটি দেশীয় তৈরী পাইপ গান ও ০৩ (তিন) রাউন্ড কার্তুজসহ উদ্ধার পূর্বক জব্দ করা হয়। 



নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ শহীদুল ইসলাম, পিপিএম (বার) জানান, ধৃত আসামীর বিরুদ্ধে অবৈধ অস্ত্র, মাদক, চুরি, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন মামলাসহ চাটখিল থানায় ০৭টি মামলা রয়েছে। ধৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 


আরও খবর