তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

সাংবাদিক নাদিম হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে কুবি প্রেস ক্লাবের মানববন্ধন

সাংবাদিক  গোলাম রাব্বানী নাদিম হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে মানবনন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন প্রেস ক্লাব। রবিবার(১৮ জুন) বিকাল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর ভাস্কর্যের পাদদেশে বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাফায়িত সিফাতের সঞ্চালনায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।


এসময় তারা সাংবাদিক হেনস্তা বন্ধ করুন, সাংবাদিকদের সুরক্ষা চাই, সাংবাদিকদের নিরাপত্তা কোথায়? সাংবাদিক নাদিম হত্যার বিচার চাই, সাংবাদিকতা কোন অপরাধ নয়, সাংবাদিক নির্যাতন বন্ধ করুন লেখা সম্বলিত প্লেকার্ড হাতে নিয়ে মানববন্ধন করেন।



 এই মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান কাজী এম. আনিছুল ইসলাম একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন তিনি তার বক্তব্যে বলেন, 'এই ধরনের মানববন্ধন আমাদের যে বিবেকের দায় থাকে তা  থেকে মুক্তি দেয়। যারা সাংবাদিকতার বিরুদ্ধে অবস্থান নেয়, যারা সাংবাদিক নিধন করে, হত্যা করে তারা জাতির শত্রু, রাষ্ট্রের শত্রু। কারণ সাংবাদিক জাতির বিবেক, সমাজের যে অনাচার অত্যাচার থাকে সেগুলো তুলে এনে সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগীতা করে। সাংবাদিক নাদিম ভাইকে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে। হত্যার আগে তার উপর অমানবিক অত্যাচার করা হয়েছে। আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের এই মানববন্ধন থেকে দাবী জানাই নাদিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করা হোক।'



কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাবের সভাপতি সাজ্জাদ বাসার তার বক্তব্যে বলেন, 'করোনার দুর্দিনেও আইনশৃঙ্খলা বাহিনী, ডাক্তারদের পাশাপাশি জীবন ঝুঁকি নিয়ে সঠিক তথ্য দিতে কাজ করে গেছে সাংবাদিকরা।  তারা ৩৬৫ দিন, ২৪ ঘন্টাই দেশের জন্য কাজ করে। যখনই যেই দল অন্যায় করে, যে ব্যক্তি অন্যায় করে তার বিরুদ্ধে লেখালেখি করে। কিছু দূর্বৃত্তরা অনিয়ম, দূর্নীতি টিকিয়ে রাখার জন্য সাংবাদিকদের গলা চেপে ধরে এই মানববন্ধন থেকে সারা দেশের সাংবাদিকদের উপর সকল জুলুম, নির্যাতন বন্ধের দাবি জানাই। এছাড়া সাংবাদিক নাদিম, সাগর-রুনি সহ সকল হত্যার বিচার চাই।'



এসময় আরো  উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের  দপ্তর সম্পাদক ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইকবাল হাসান, কার্যনির্বাহী সদস্য কাতিব হাসান মুরাদ সহ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের অন্যান্য  সদস্যরা এবং অনুপ্রাস কন্ঠ চর্চা কেন্দ্র, বিএনসিসি, বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্লাটফর্ম এমসিজে নিউজ, অভয়ারণ্য, থিয়েটার কুবি সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সংগঠন।


প্রসঙ্গত, গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ পৌরসভার পাটহাটি এলাকায় হামলার শিকার হন বাংলানিউজের জেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম। পরে স্থানীয় এক সাংবাদিকসহ কয়েকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। রাত দেড়টার দিকে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সকালে উন্নত চিকিৎসার জন্য মমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তাঁর মৃত্যু হয়।

আরও খবর



6accfa678b4a8-121026091903.webp
এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

৫ দিন ২২ ঘন্টা ৫৪ মিনিট আগে