অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

টাঙ্গাইলের মধুপুরে যক্ষা ও কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতামূলক সেমিনার

ছবি-দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরে উপজেলা যক্ষা ও কুষ্ঠ বিভাগের উদ্যোগে সচেতনামূলক আলোচনা ১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। 

১৮ জুন রবিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে বিভিন্ন মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, স্কুলের শিক্ষক, চিকিৎসক ও গণমাধ্যম কর্মীর  উপস্থিতিতে যক্ষা ও কুষ্ঠ রোগ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন, ১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা সাইদুর রহমান। প্রধান আলোচক টিএলসিও প্রবাল কুমার সরকার, অনুষ্ঠান সঞ্চালনা করেন, টিএলসিও আহসান হাবিব। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান। বক্তাগণ জানান, আমাদের দেশে ৩% মানুষ যক্ষায় আক্রান্ত। প্রতি বছর দেশে ৬৫ হাজার মানুষ মারা যায়। তার মধ্যে শিশুর সংখ্যা ১২ হাজার। দুই সপ্তাহের বেশি সময় জ্বর, শরীরের ওজন কমা, ক্ষুধামন্দা ও রাতে শরীর ঘেমে গেলে দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে পরীক্ষা করার পরামর্শের কথা বলা হয়। 

আগের দিনে বলা হতো 'যক্ষা হলে রক্ষা নাই’ কিন্তু এখন বলা হয় 'চিকিৎসায় যক্ষা ভালো হয়।'

রোগ ধরা পরলে ৬ মাস থেকে ১ বছর অথবা কোনো ক্ষেত্রে ১৮ মাস সময় নিয়মিত চিকিৎসা নিলেই যক্ষা ভালো হয়। রোগীকে হাসপাতাল থেকে সমস্ত অষুধ বিনামূল্যে সরবরাহ করা হয়ে থাকে। সভায় আলোচকগন যক্ষা ও কুষ্ঠ রোগের ভয়াবহতা এবং এর প্রতিকার নিয়ে বিশদভাবে আলোচনা করেন।

Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৭ ঘন্টা ৩ মিনিট আগে