‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

সাংবাদিক নাদিমের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন

জামালপুরে বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম রব্বানি নাদিমের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন সাংবাদিকরা। ঐতিহ্যবাহি শ্রীমঙ্গল প্রেসক্লাবের আয়োজনে রবিবার (১৮জুন) বেলা ১২টায় কলেজ রোডস্থ শ্রীমঙ্গল প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি দীপঙ্কর ভট্টাচার্য লিটন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন সোহেল, কোষাধ্যক্ষ মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির), সহসম্পাদক (সাহিত্য ও প্রকাশনা) বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন এবং শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য লেখক, কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান।


মানববন্ধন ও সমাবেশে উপস্থিত ছিলেন সহ-সম্পাদক (দপ্তর) এম. মুসলিম চৌধুরী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য নূর মোহাম্মদ সাগর, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য মিজানুর রহমান আলম, দৈনিক প্রতিদিনের সংবাদের শ্রীমঙ্গল প্রতিনিধি মো: আব্দুশ শুক্কুর এবং দৈনিক বাংলা ৭১ এর শ্রীমঙ্গল প্রতিনিধি মো: আল আমিন।


প্রতিবাদ সমাবেশে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী বলেন, অতীতে সাংবাদিক নির্যাতকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার করার কারণে দেশে সাংবাদিক নির্যাতন এবং নৃশংস হত্যার মতো ঘটনা বাড়ছে। সম্প্রতি জামালপুরে সাংবাদিক নাদিমকে নৃশংসভাবে প্রহার করে হত্যা করা হয়েছে। এ হত্যাকান্ডে জড়িত এক ইউপি চেয়ারম্যানসহ অন্যান্য আসামিকে ইতোমধ্যে প্রশাসনকে গ্রেফতার করেছে। কিন্তু ক্ষোভের বিষয় হলো একজন হত্যার আসামিকে গ্রেফতারের পর হাতকড়া পড়ানো হয়নি, অথচ কিছুদিন আগে সাংবাদিককে গ্রেফতারের পর হাতকড়া পড়িয়ে কোর্টে তুলা হয়েছিল। এই দৃশ্যের মাধ্যমে সমাজে কিসের মেসেজ দেয়া হচ্ছে! হত্যাকাণ্ডে জড়িত সেই বাবু চেয়ারম্যান দুর্নীতি করে কোটি টাকার সম্পদের মালিক বনে গেছেন, এখন তিনি সাংবাদিক হত্যার কাজে জড়িয়ে গেছেন। প্রেসক্লাবের এ সমাবেশ থেকে সাংবাদিক খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। পেশাগত কাজে সকল সাংবাদিকদের সুরক্ষা-নিরাপত্তা, সবধরণের সুযোগ-সুবিধা এবং সাংবাদিকতায় সবধরণের স্বাধীনতা নিশ্চিত করার দাবিও জানান তিনি সরকারের কাছে।

প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি দীপঙ্কর ভট্টাচার্য লিটন বলেন, দেশে সাংবাদিক নির্যাতন ও হত্যার মতো ঘটনা নতুন নয়। এর আগে সাগর রুনিসহ বহু সাংবাদিককে হত্যা এবং নির্যাতন করা হয়েছে। এর কারণ হচ্ছে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হচ্ছে না। সাংবাদিক সাগর রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ১০০ বার পিছিয়েছে। এভাবে সাংবাদিক নির্যাতনের বিচারের নামে প্রহসন চলছে। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন সোহেল বলেন, দেশে ১৫ বছরে ২৩ জন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন। গত ১৪ জুন পেশাগত কাজ শেষে রাতে বাড়ি ফেরার পথে জামালপুরের বকশিগঞ্জের পাথাটিয়া এলাকায় দুর্বৃত্তরা সাংবাদিক গোলাম রাব্বানি নাদিমকে পিটিয়ে আহত করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়েছে। এ হত্যাকান্ডের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিন সদস্যরা ইতোমধ্যে প্রধান আসামিসহ আরও কয়েকজনকে গ্রেফতার করেছেন, এজন্য প্রশাসনকে তিনি ধন্যবাদ জানিয়ে সাংবাদিক নাদিমের খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান সরকারের কাছে।

শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ লেখক ও কলামিস্ট এহসান বিন মুজাহির বলেন, দেশে বর্তমান এবং অতীতেও সাংবাদিক নির্যাতন এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। সাংবাদিকরা যখনই সাহস করে অন্যায়ের বিরুদ্ধে কলম চালিয়েছেন, তখন তাদের ওপর নির্যাতন, মামলা-হামলা এবং নৃশংসভাবে হত্যান শিকার হতে হয় দুবৃত্তদের হাতে। গত ১৪ জুন জামালপুরে আমাদের এক সহকর্মীকে পিটিয়ে নির্মমভাবে হত্য করেছে দৃবৃত্তরা। তিনি বলেন সাগর রুনির মতো ৯৮ বার যেনো তদন্তের প্রতিবেদন পেছানো না হয়। বরং অনতিবিলম্বে খুনীদের এমন শাস্তি দেয়া হোক যাতে করে এ শাস্তি দেখে আগামীতে কেউ সাংবাদিক নির্যাতন বা হত্যাকান্ডের মতো বর্বর ঘটনার পনরাবৃত্তি না ঘটাতে পারে। দেশে সাংবাদিক নির্যাতন ও হত্যাকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীকেই পদক্ষেপ নিতে হবে।


শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহসম্পাদক (সাহিত্য ও প্রকাশনা) বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন বলেন, আমি যে র্পোটালে কাজ করি এ পোর্টালের জামালপুর প্রতিনিধি নাদিককে হারিয়ে মনটা খুব ভারাক্রান্ত, ব্যথিত। এধরণের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন তিনি।

বিশিষ্ট লেখক, কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান বলেন, দেশে সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটছে হরহামেশাই। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের গুম, খুন ও নির্যাতনের শিকার হতে হয়। কখনো সন্ত্রাসী গোষ্ঠী, স্বার্থান্বেষী গোষ্ঠী, কখনো বা প্রশাসন এসবের পেছনে থাকে। কিন্তু এগুলোর বিচার না হওয়া দেশে এমন নিপীড়নের ঘটনা ঘটতেই থাকে। সাংবাদিক নাদিম হত্যার ঘটনা প্রমাণ করে আমরা দেশে স্বাধীনভাবে সাংবাদিকতা করার সুযোগ নেই। আর স্বাধীন সাংবাদিকতা না থাকলে দেশের চলমান গণতন্ত্র সুসংহত হবে না। যে কারণে দ্রুত সাংবাদিক হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

Tag
আরও খবর







6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ১০ ঘন্টা ৩৪ মিনিট আগে