বহুলী ইউনিয়নেকে স্মার্ট ও মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার এস এম রঞ্জুর, উচ্ছ্বসিত এলাকাবাসী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই কেরানিহাটে বিরোধ মীমাংসার বৈঠকেই রক্তপাত, ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণ হামিমের দোহারে ২৬০ পিছ চায়না দুয়ারি জাল জব্দ দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণের চেইন ছিনতাই এর ঘটনায় ২জন গ্ৰেপ্তার সোহরাওয়ার্দী উদ্যানে আঞ্জুমানে হেফাজত ইসলামের কেন্দ্রীয় ইসলাহী আজিমুশ্বান ইজতেমা সফল করতে শ্রীমঙ্গলে মতবিনিময় কুলিয়ারচরে যুবদল নেতা দেলোয়ার হোসেনের ছেলের সুন্নতে খাৎনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শরীফুল আলম আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা

বিএনপির ষড়যন্ত্র প্রতিহত করতে নোয়াখালীতে আ.লীগের মতবিনিময় সভা



দ্বাদশ জাতীয় সংসদের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির নানামুখী ষড়যন্ত্র প্রতিহত করতে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন। 

শনিবার (১৭ জুন) দুপুরে সুবর্ণচর উপজেলার সওদাগরহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এসময় শিহাব উদ্দিন শাহিন বলেন, বিদ্যুৎ, তেল, গ্যাসকে ইস্যু করে বিএনপি দেশী-বিদেশী নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের সকল ষড়যন্ত্রকে প্রতিহত করতে সকলকে সজাগ থাকতে হবে।  


সভায় সুবর্ণচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার চৌধুরীর সভাপতিত্বে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস জাহের, আওয়ামী লীগ নেতা ইকবাল মাহমুদ সোহেল, বেলায়েত হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইবনে ওয়াজিদ ইমন, যুবলীগ নেতা তাজ উদ্দিন বাবর, ছাত্রলীগ নেতা কাঞ্চন মজুমদার প্রমূখ বক্তব্য রাখেন। 


সভায় নোয়াখালী-৪ আসনে সদর-সুবর্ণচরের স্থানীয় নেতৃত্ব থেকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মনোনয়নের দাবি জানান নেতৃবৃন্দ। এতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।


আরও খবর