সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার।

মুন্সীগঞ্জের সিরাজদিখানে উদ্ধোধন করা হলো ঝিকুটপত্রের ওয়েবসাইট


আজ ১৭ জুন শনিবার ঝিকুটপত্র সম্পাদনা পরিষদ কর্তৃক আয়োজিত ঝিকুট ফাউন্ডেশনের মুখপত্র ঝিকুটপত্র এর ওয়েবসাইট উদ্ধোধন করা হয়েছে । এক উপলক্ষে বিকাল ৪:০০ ঘটিকায় সিরাজদিখান উপজেলা প্রেস ক্লাবে এক উদ্ধোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয় ঝিকুটপত্রের উপদেষ্টা সম্পাদক ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি কেএন ইসলাম বাবুলের সভাপতিত্বে ও ঝিকুট ফাউন্ডেশনের সদস্য তরিকুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত উদ্ধোধনী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অবঃ) ও ঝিকুট ফাউন্ডেশনের সভাপতি নজরুল ইসলাম । উদ্বোধক হিসেবে ছিলেন নটরডেম বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক, রবীন্দ্র গবেষক ও ঝিকুটপত্রের উপদেষ্টা সম্পাদক ড. মোহাম্মদ জমির হোসেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও মাসিক পোড়াগঙ্গার সম্পাদক সামছুল হক হাওলাদার । অতিথিগণ তাদের বক্তব্যে ঝিকুট ফাউন্ডেশনের সাম্প্রতিক কর্মকাণ্ড ও অবদান সমূহ তুলে ধরেন । বিক্রমপুর তথা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় সকলকে স্ব স্ব অবস্থানে ভূমিকা রাখার আহ্বান জানান । সেই সাথে সামাজিক, মানবিক ও শিক্ষামূলক কাজে সকলকে ঐক্যবদ্ধ থাকার প্রয়াস ব্যাক্ত করেন । পরে অন্যান্য অতিথিদের নিয়ে মোবাইল ফোনের মাধ্যমে www.jhikutpatra.com নামক ওয়েবসাইটে প্রবেশের মাধ্যমে ঝিকুটপত্রের ওয়েবসাইট উদ্ধোধন করেন ড. জমির হোসেন ।



এই সময় আমন্ত্রিত বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন ছিলেন মাসিক আজকের বিক্রমপুরের সম্পাদক ও বিক্রমপুর চাঁদের হাটের সভাপতি এমদাদুল হক পলাশ । সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুজ্জামান পনির । ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানাগর এর সভাপতি আশরাফুজ্জামান সোহেল । বিক্রমপুর রক্তদান সংস্থার সভাপতি শয়ন শেখ ও সাধারণ সম্পাদক কেএম সবুজ সহ উপস্থিত ছিলেন ঝিকুট ফাউন্ডেশনের সম্মানিত সদস্যবৃন্দ । 


আরও খবর