সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার।

ঈদগাহের উন্নয়নে এক লাখ দশ হাজার টাকা অনুদান দিলেন ইউপি চেয়ারম্যান

নরসিংদীর শিবপুরে ঈদগাহের উন্নয়নে এক লাখ দশ হাজার টাকা অনুদান দিলেন ইউপি চেয়ারম্যান। উপজেলার বাঘাব ইউনিয়নের শ্রীফুলিয়া শাহী ঈদগাহ ময়দানের উন্নয়নের জন্য ১ লক্ষ ১০ হাজার টাকা অনুদান দিয়েছেন বাঘাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদ সরকার। 

শনিবার (১৭ জুন) সকালে এই অনুদান প্রদান করেন। এরপর তিনি শ্রীফুলিয়া শাহী ঈদগাহের মিম্বর নির্মাণ কাজের উদ্বোধন করেন। ঈদগাহের মিম্বর নির্রমাণের জন্য আরও এক গাড়ি ইট দিয়েছেন তিনি। 

এসময় জাহিদ সরকার তার বক্তব্যে বলেন, জনগন আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন ওদের সেবা করার জন্য। শ্রীফুলিয়া ঈদগাহের উন্নয়ন এলাকাবাসীর দীর্ঘদিনের প্রানের দাবী। এভাবেই জনগনের প্রতিটি দাবী পুরনের মাধ্যমে সামনে এগিয়ে যেতে চাই।

এসময় উপস্থিত ছিলেন, বাঘাব ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের মেম্বার দুলাল মিয়া (হাজী দুলাল), সাবেক মেম্বার মোঃ আবু সিদ্দিক (আবুল), বিরাজনগর আদর্শ উচ্চ বিদ্যালয় কমিটির সভাপতি আব্দুর রব (খোকন), নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যতম সদস্য মাসুদ মাহমুদ, মোঃ ফয়জুর রহমান মাস্টার, সরোয়ারদি, খালেক মাস্টার, বাঘাব ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহাবুব রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Tag
আরও খবর