‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গলে রসেভরা ফল 'আনারস উৎসব' ২০২৩ অনুষ্ঠিত

চায়ের রাজ্যখ্যাত মৌলভীবাজারে শ্রীমঙ্গলে এবার রসেভরা ফল আনারস উৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জুন) সন্ধায় শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকায় অবস্থিত শান্তিবাড়ি ইকো রিসোর্টে এ উৎসব অনুষ্ঠিত হয়। 

উৎসবে অংশ নেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি ইসমাইল মাহমুদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, দৈনিক খবরপত্র ও একুশে সংবাদের শ্রীমঙ্গল প্রতিনিধি এহসান বিন মুজাহির, কমলগঞ্জের সাংবাদিক সালাউদ্দিন শুভ,  শ্রীমঙ্গল ট্যুর গাইড এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা সভাপতি মো. খালেদ হোসেন, শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার সাংগঠনিক সম্পাদক এসকে দাশ সুমন, স্থানীয় ট্যুর গাইড শ্যামল দেব বর্মা, দৈনিক দেশচিত্রের শ্রীমঙ্গল প্রতিনিধি আশিকুর রহমান চৌধুরী প্রমুখ।

উৎসবে শান্তিবাড়ি পক্ষে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাকির হোসেন, রেদওয়ান আহমদ, টাভেলার অব বাংলাদেশের পক্ষে তানভীর মৃদুল।

শন্তিাবাড়ি ইকো রিসোর্টের সিইও তানভীর সরকার লিংকন বলেন, সম্ভবত আমিই প্রথম চায়ের রাজধানী শ্রীমঙ্গলে এবার আনারস উৎসব ২০২৩ এর আয়োজন করেছি। মূলত আমার রিসোর্টে আসা ট্যুরিস্ট, গণমাধ্যমকর্মী, ট্যুরিস্ট গাইডদের ফরমালিনমুক্ত রসেভরা ফল আনারসের স্বাদ আস্বাদন করার জন্যই এই আয়োজন করেছি। এছাড়া আনারস দিয়ে কেক এবং আরও অন্যান্য কয়েকটি আইটেম করেছি। সবাইকে সাথে নিয়ে এসবের স্বাদ আস্বাদন করার জন্যই এই প্ল্যান করি। তবে আষাঢ়ের শুরুতে বাদলা দিন ও ঝড়-বজ্রপাতের কারণে আয়োজনটি জমকালো করতে পারিনি। অনেক অতিথিকে আমন্ত্রণ করেছিলাম, কিন্তু আবহাওয়া প্রতিকূলতার কারণে অনেকেই আসতে পারেননি। তবে আগামী বছর থেকে আরও ব্যাপক পরিসরে আয়োজন করবো। 

শন্তিবাড়ি ইকো রিসোর্টের সিইও তানভীর সরকার লিংকন জানান, আজকের এ আয়োজনে দেশি বিদেশী কয়েকজন পর্যটক এবং বিভিন্ন রিসোর্ট সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উৎসবে আনারসের কেক, আনারসের বারবিকিউসহ আরো অন্যান্য আইটেমের মাধ্যমে অংশগ্রহণকারীদের আপ্যায়ন করানো হয়।


Tag
আরও খবর