জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

বিয়ে করতে গেলো বর হাতির পিঠে চড়ে

বগুড়ার শাজাহানপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলো বর। স্বজনেরা জানান বাবার ওয়াদা পূরণ করতেই এই ব্যতিক্রমী বিয়ের আয়োজন। বলে জানিয়েছেন স্বজনেরা।

শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে হাতির পিঠে চড়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় শত শত উৎসুক জনতার উদ্যেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান বর আজিজুল হক।

আজিজুল হক(২৭) শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর দারিকামারিপাড়া গ্রামের মৃত আফজাল হোসেনের পুত্র এবং একই উপজেলার চোপিনগর ইউনিয়নের বড়পাথার মধ্যপাড়া গ্রামের সাইদুল ইসলামের মেয়ে সানজিদা আকতার শাম্মীর সাথে এই বিয়ে অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানাযায়, বরের বাবা আফজাল হোসেনের কোন ছেলে সন্তান ছিল না। পরপর ৪টি মেয়ে সন্তান হওয়ার পর ৫ম বার তার স্ত্রী গর্ভবতী হলে তিনি এই মানৎ করেন যদি এই বার ছেলে সন্তান হয় তাহলে তিনি তার ছেলেকে উপযুক্ত বয়সে হাতির পিঠের চড়ে বিয়ে করাবেন। কিন্তু আফজাল হোসেন বেচে থাকাকালিন তার এই মানৎ পূরণ হয়নি। ৪ বছর আগে তিনি মারা যান। অবশেষে বাবার মানৎ পূরণ করতেই হাতির পিঠে চড়ে বিয়ে করেন ছেলে আজিজুল হক।

Tag
আরও খবর