নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেট্রোরেলের নির্ধারিত ভাড়া সামঞ্জস্যপূর্ণ নয়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-09-2022 08:32:52 am

সংগৃহীত ছবি

◾ নিউজ ডেস্ক


চলতি বছরের ডিসেম্বরে চালু হতে যাচ্ছে দেশের প্রথম মেট্রোরেল সেবা। ম্যাস র‌্যাপিড ট্রানজিটের (এমআরটি) আওতাধীন এই সেবা পেতে সাধারণ যাত্রীদের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা এবং কিলোমিটারপ্রতি ৫ টাকা গুনতে হবে।


উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যেতে খরচ পড়বে ১০০ টাকা। রাষ্ট্রায়ত্ত এই গণপরিবহন সেবার নির্ধারিত ভাড়া দেশের বেসরকারি পরিবহন (বাস) খাতের ভাড়ার দ্বিগুণ। এই ভাড়াকে দেশের সাধারণ জনগণের আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে করছেন পরিবহন বিশেষজ্ঞরা। 


ভারতের কলকাতা মেট্রোরেলের সর্বশেষ ২০১৯ সালের নভেম্বর মাসের বর্ধিত ভাড়া অনুযায়ী, প্রথম দুই কিলোমিটারের জন্য ভাড়া নির্ধারণ করা হয় স্থানীয় মুদ্রায় ৫ টাকা। শূন্য থেকে ৫ কিলোমিটার পর্যন্ত যেতে সে দেশের নাগরিককে গুনতে হয় ১০ টাকা। ৫ থেকে ১০ কিলোমিটার পর্যন্ত যেতে ভাড়া দিতে হয় ১৫ টাকা। আর ১০ থেকে ২০ কিলোমিটার পর্যন্ত ২০ টাকা।


অন্যদিকে দিল্লিতে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা। ৫ থেকে ১২ কিলোমিটারের জন্য সাপ্তাহিক ও জাতীয় ছুটির দিন ২০ টাকা হলেও সপ্তাহের বাকি কার্যদিবসে ভাড়া ৩০ টাকা। দেশের পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, মেট্রোরেলের নির্ধারিত এই ভাড়া দেশের সাধারণ জনগণের আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।


তাদের মতে, এমআরটির আওতাধীন মেট্রোরেল ও ম্যাস র‌্যাপিড ট্রানজিটের মতো সেবাগুলো দেশের সাধারণ জনগণ, অর্থাৎ মধ্যবিত্ত ও নিম্নবিত্তের মানুষের জন্য। এই সেবার মূল্য নির্ধারণ করা উচিত তাদের আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখেই। 


পরিবহন বিশেষজ্ঞ এবং বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সাবেক প্রধান অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, নগরের বাসিন্দাদের স্বল্প খরচে গণপরিবহনের ব্যবস্থা করতেই বিশ্বের বিভিন্ন দেশে এমআরটি গ্রহণ করা হয়।


এটার উদ্দেশ্য হচ্ছে স্বল্প মূল্যে নগরবাসীকে সর্বোচ্চ সেবা দেওয়া। যদি রাষ্ট্রায়ত্ত গণপরিবহন সেবার মূল্য বেসরকারি গণপরিবহন সেবার তুলনায় বেশি হয়, তাহলে কেন সাধারণ মানুষ সরকারি সেবা গ্রহণ করবে? হয়তো মেট্রোরেল সময় বাঁচাবে, কিন্তু যাদের উদ্দেশ্যে এই সেবা চালু করা হচ্ছে, তাদের কাছে সময়ের সঙ্গে অর্থটা গুরুত্বপূর্ণ।


তিনি আরও বলেন, রাজধানীর উচ্চবিত্ত যারা ব্যক্তিগত গাড়ি ব্যবহার করছেন তারা কখনও মেট্রোরেল ব্যবহার করবেন না। করলেও এই অংশটা খুবই সামান্য। যাদের জন্য এই পরিবহন ব্যবস্থাটা চালু করা হচ্ছে, তারা উপকারভোগী কি না এটাই প্রশ্ন।


ভাড়া ৫০ শতাংশ কমানোর দাবি :


ঢাকা মহানগরীতে চালু হতে যাওয়া মেট্রোরেলের সরকারনির্ধারিত ভাড়া ৫০ শতাংশ কমানোর দাবি জানিয়েছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি। গতকাল বুধবার এক বিবৃতিতে সংগঠনের সভাপতি হাজি মো. শহীদ মিয়া ও সাধারণ সম্পাদক আশীষ কুমার দে এই দাবি জানান।


প্রতি কিলোমিটারে পাঁচ টাকা এবং সর্বনিম্ন ২০ টাকা ভাড়া নির্ধারণের সরকারি সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে এই নাগরিক সংগঠনটির বিবৃতিতে বলা হয়, বেসরকারি বাসের সর্বনিম্ন ভাড়া যেখানে ১০ টাকা, সেখানে মেট্রোরেলের মতো রাষ্ট্রীয় পরিবহন সংস্থার দ্বিগুণ ভাড়া সম্পূর্ণ অন্যায্য, অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য।


এতে একদিকে সাধারণ জনগণের যাতায়াত ব্যয় বেড়ে যাবে, অন্যদিকে বাস-মিনিবাসসহ বেসরকারি পরিবহন মালিকেরা বেশি লাভবান হবেন।

আরও খবর