চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক।

খাল-বিলে পানি নেই, চলছে মাছ ধরার প্রস্তুতি

মোঃ ফরমান উল্লাহ ( Contributor )

প্রকাশের সময়: 16-06-2023 08:19:12 am


মোঃ ফরমান উল্লাহ, ভ্রাম্যমান সংবাদদাতা

আষাঢ়-শ্রাবণ দুই মাস বর্ষাকাল। জৈষ্ট মাসের পর থেকে শুরু হয় বর্ষার আনাগুনা। এবছর এখনও বর্ষার তেমন লক্ষণ দেখা যায় নি। তবে গত দুই দিন যাবৎ সামান্য বৃষ্টি হচ্ছে। অনুমান করা হচ্ছে বর্ষা অচিরে শুরু হতে পারে। অল্প বৃষ্টিতে খাল-বিলে সামান্য পানি জমেছে।  এতে মাছ ধরার প্রস্তুতি বা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। 


বলছিলাম নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার রংছাতী ইউনিয়নের নল্লাপাড়া গ্রামের কথা। ইউনিয়নটি ভারতীয় সীমান্তবর্তী মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত। পাহাড়ে বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায় উক্ত ইউনিয়নের প্রায় সকল গ্রাম। গতকাল রাতে বৃষ্টির ফলে গ্রামের নীচু জমিগুলোতে অতি সামান্য পরিমানে পানি জমেছে। মাছের কোন অস্তিত্ব দেখা যায় নি। তারপরেও চলছে মাছ ধরার প্রস্তুতি।


কথা হয় রংছাতী ইউনিয়নের নল্লাপাড়া গ্রামের জিন্নত আলীর সাথে। তিনি তার ছেলেকে নিয়ে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন।  তিনি জানান আগ থেকে প্রস্তুতি না নিলে মাছ ধরার সুযোগ পাওয়া যাবে না। তিনি তার শিক(ধর্ম)জাল বাড়ির পাশে ছোট একটি ভাঙ্গা কালভার্ট সংলগ্ন জমিতে জাল পেতে তৈরী হচ্ছেন।  শুধু জিন্নত আলীই নয় আরো দুই জন জালপাতার প্রস্তুতি নিচ্ছেন।


উক্ত ইউনিয়নের বিভিন্ন গ্রসমের মানুষ এভাবে প্রস্তুতি নিচ্ছেন মাছ ধরার জন্য। বর্ষার পানি আসার সাথে সাথে শুরু হবে মাছ ধরা। বর্ষার পানি আসার আগ পযর্ন্ত অপেক্ষা করতে হবে সবাই কে। তাদের আশা আল্লাহর রহমতে অচিরেই পানি আসবে এবং শুরু হবে তাদের কাংক্ষিত মাছ ধরার কাজ।

Tag
আরও খবর