সব ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ: তথ্য প্রতিমন্ত্রী কবে কমবে লোডশেডিং, যা জানা গেল এলডিসি উত্তরনে সময় চাইল বাংলাদেশ যশোরে শিবিরের বাছাইকৃত কর্মী সমাবেশ অনুষ্ঠিত আমরা ব্যর্থ হলে গভীর অন্ধকারে তলিয়ে যাবে বাংলাদেশ: আইনমন্ত্রী এনসিপিতে যোগ দিলেন ইসহাক, রনি ও কাফি সেন্ট মার্টিন নিয়ে আগের সিদ্ধান্তেই অটুট সরকার যশোর থেকে বিচার বিভাগ সংস্কারের হুঁশিয়ারি: ‘বিগত সরকারের প্রভাবে স্বকীয়তা হারিয়েছে সুপ্রিম কোর্ট’ পীরগাছায় জামায়াতের আরও দুটি ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা সাতক্ষীরায় বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ ১ মহিলা আটক আদমদীঘিতে পুকুর খনন করে মাটি বহন করায় ৭০ হাজার টাকা জরিমানা আন্তর্জাতিক বাজারে বেড়েছে তেলের দাম নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাপক পরিবর্তন সিটিজেন চার্টারে পূর্ণাঙ্গ সেবার নিশ্চয়তা ২৫ কুড়িগ্রাম-১ সংসদ সদস্যর তত্বাবধানে যশোর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি অসুস্থ: হাসপাতালে ভর্তি সাতক্ষীরা কালিগঞ্জে ৩৩৬০ কেজি রাসায়নিকযুক্ত আম জব্দ ২৩ এপ্রিল সাতক্ষীরার পারকুমিরা গণহত্যা দিবস শ্রীমঙ্গলে নির্ভীক সাংবাদিক এহসান এর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় জিডি কয়রায় মানব পাচার ও যৌতুক দাবিসহ নানা অভিযোগ বিএনপির সামনে পাহাড়সম চ্যালেঞ্জ: ক্রাইসিস গ্রুপের সতর্কতা রায়পুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

গণতন্ত্র অব্যাহত রাখতে যথাসময়ে নির্বাচন: প্রধানমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-06-2023 03:58:29 am

দেশে গণতন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত রাখতে যথাসময়ে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় সুইজারল্যান্ডের জেনেভায় প্রবাসীদের দেয়া নাগরিক সংবর্ধনায় বক্তব্যে তিনি এ কথা জানান। খবর বাসসের। প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে, জনগণ তাদের ভোট দেবে। জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে। কারণ তাদের ভোটের মালিক তারাই। যারা জনগণের ভোট পাবে, তারাই সরকার গঠন করবে। এটাই গণতান্ত্রিক ধারা এবং এটা অব্যাহত থাকবে।’


আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘বিএনপি খুব ভালো করেই জানে যে, অতীতের অপকর্মের কারণে তারা জনগণের ভোট পাবে না। এ কারণে তারা নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে থাকতে চাইছে।’


তিনি বলেন, ‘আসলে তারা (বিএনপি) চোর ও ভোট কারচুপিকারীদের দল। ভোট ডাকাতি ছাড়া তাদের পক্ষে ক্ষমতায় আসা সম্ভব নয়।’ বিএনপির সরকার হটানোর হুঁশিয়ারির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারের অবস্থা এতটা দুর্বল হয়ে যায়নি।’ 


বিএনপি অতীতে দেশের সম্পদ বিক্রি করার শর্তে ক্ষমতায় বসেছিল মন্তব্য করে সরকারপ্রধান বলেন, ‘এ কারণে জনগণ তাদের ক্ষমতায় দেখতে চায় না। তারা জনগণের ভোট পায় না। তাই তারা নির্বাচন থেকে দূরে থাকার পথ খুঁজছে।’

আরও খবর