চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক।

বগুড়ায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বগুড়ায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষিতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


১৫ জুন (বৃহস্পতিবার) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার বগুড়া'র উপ-পরিচালক মাসুম আলী বেগের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম। এসময় তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় নিজেদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে সকলকে এখন থেকেই প্রস্তুত হতে হবে। অটোমেটেড প্রোডাকশন নির্ভর হয়ে পড়ায় বিভিন্ন কোম্পানিতে অফশোরিং এর পরিবর্তে রিশোরিং শুরু হয়েছে। তাই অদক্ষ কর্মী প্রেরণের সুযোগ আর নেই। সময় এসেছে রোবোটিক্স ও বিভিন্ন আধুনিক প্রযুক্তির সাথে নিজেদের খাপ খাইয়ে নেয়ার। তাই বর্তমান সরকারও দক্ষতা উন্নয়ন এবং অন্যান্য বিষয়গুলো তৃণমূলে গুরুত্ব দিয়ে দেখছে। যার লক্ষ্যে বিএমইটি ও টিটিসি প্রতিনিয়ত কর্মীদের দক্ষতা উন্নয়নে নানা সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন ডেমো বগুড়া'র সহকারী পরিচালক আতিকুর রহমান এবং আলোচক ছিলেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) বগুড়ার অধ্যক্ষ সুশান্ত কুমার রায়।
অনুষ্ঠানে আতিকুর রহমান তার প্রবন্ধ উপস্থাপনের মাধ্যমে বগুড়া থেকে বিগত কয়েক বছরে অভিবাসী কর্মী প্রেরণের সার্বিক চিত্র তুলে ধরে বলেন, অভিবাসীর ঘামের টাকায় সচল থাকে দেশের চাকা তাই রেমিট্যান্স অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে বিদেশে দক্ষ কর্মী প্রেরণের কোন বিকল্প নেই যে লক্ষ্যে তাদের আন্তরিকতার কোন ত্রুটি নেই। বিগত কয়েক বছরে যে সংখ্যক মানুষ বগুড়া থেকে অভিবাসী হয়েছেন তার তুলনায় এ বছর অনেক বেশী অভিবাসী প্রেরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তিনি সেমিনারে নিরাপদ অভিবাসনের গুরুত্ব ও দক্ষতা উন্নয়নে বর্তমানে চলমান বিভিন্ন কর্মকান্ড সম্পর্কে সকলকে অবগত করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক ও অভিবাসী কর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। 

আরও খবর