অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

পাঁচবিবিতে সীমান্তবর্তী এলাকায় পুকুর সংস্কার কাজে বিজিবি ও বিএসএফের বাঁধা দেওয়ার অভিযোগ


জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচনা (সোনাতলা) সীমান্তবর্তী এলাকায় পুরাতন একটি পুকুর সংস্কার কাজে ভারতের বিএসএফ ও হাটখোলা বিজিবি সদস্যরা তাতে বাধা প্রদান করেছে। ফলে ভূক্তভোগী পুকুরটি সংস্কারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকট একটি লিখিত অভিযোগ দাখিল করেছে।




অভিযোগে জানা যায়, উপজেলার উচনা গ্রামের মৃত মোজাফফর রহমানের পুত্র ফজলুর রহমান ভারত ঘেষা হাটখোলা সীমান্তের ২৮০/৫ ও ৬ নং পিলার থেকে ১৫০গজ বাহিরে উচনা মৌজার ৭৪৫ নং খতিয়ানের ৬৫৩ দাগের পৈত্রিক সূত্রে পাওয়া ২একর ২৮ শতক পুকুরটি বাপ দাদার আমল থেকে মাছ চাষ করে আসছেন।




বর্তমানে পুকুরে মাটি জমে ভরাট হয়ে যাওয়ার কারণে গত ৯জুন শুক্রবার পুকুরটি পূণঃখনন কাজ শুরু করেন। ঐদিন দুপুরে ভারতের পশ্চিম বাংলার বিএসএফের গয়েশপুর টেনপোষ্ট ফাঁড়ীর বিএসএফ ও হাটখোলা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার সহ ৩জন সদস্য এসে জিরো পয়েন্ট থেকে ১৫০গজ ভিতরে পুকুরটির অবস্থান হওয়ার অভিযোগ এনে খনন কাজ বন্ধ করে দেন।




কিন্তু মাপযোগ করে পুকুরটি জিরো পয়েন্টের ১৫০ গজের বাহিরে আছে তারপরও খনন কাজে বাধা দিলে ভুক্তভোগী প্রতিবাদ করলে হাটখোলা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার পুকুর খননের কাজ করলে বিএসএফ জওয়ানদের গুলি চালানোর কথা বলেন বলে অভিযোগ করেন।




এবিষয়ে হাটখোলা ক্যাম্পের নায়েক সুবেদার নাঈমুল ইসলাম বলেন, পুকুর খননের স্থানটি সীমান্তের জিরো পয়েন্ট থেকে দেড় শ গজের ভিতরে হওয়াই খননে বাধা দেয়া হয়েছে


অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা বলেন, অভিযোগ পেয়েছি। যেহেতু বিষয়টি সীমান্তের এই বিষয় নিয়ে আগামী উপজেলার আইন শৃংখোলা কমিটির সভায় আলোচনা করা হবে বলে তিনি জানান।

Tag
আরও খবর