শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কচুয়ায় সাচারে শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজার মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি রাজশাহী কাটাখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৭০০ ট্যাপেন্টাডল ও ১.৩০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ নগদ ১১ লাখ ৬৭ হাজার ১৭০ টাকা ও মোবাইল ফোন জব্দ শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ মানবিক উদ্যোগে শেরপুরবাসীর আস্থা অর্জনে এগিয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন লালপুরে মাজার ও মসজিদে চুরি মোংলা বন্দরের উন্নয়নে প্রধানমন্ত্রীর সফর, বিনিয়োগ ও কর্মসংস্থানে প্রত্যাশা ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা ডেঙ্গু প্রতিরোধে কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী আব্দুল বারী ২১ বছরের গবেষণায় ২৫ জাতের ধান উদ্ভাবন, স্বীকৃতির অপেক্ষায় কৃষক সেন্টু হাজং খাগা রহমতিয়া ইবতেদায়ী মাদ্রাসায় দ্বিতীয় সাময়িক পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আদমদীঘিতে যুবদল নেতাদের পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদাণ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত পৈতৃক ভিটায় বাড়ি নির্মাণে বাধা, হুমকি-চাঁদা দাবি: প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন জাতীয় ঐক্য ও অগ্রগতি রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে: রাষ্ট্রপতি খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সৌদি রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত

ঢাকা-১৭ আসনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-06-2023 03:11:00 am

জাতীয় সংসদের ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আজ। এই আসনের উপ-নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র অনলাইনে জমা নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।


তফসিল অনুযায়ী, ঢাকা-১৭ আসন উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ জুন, মনোনয়নপত্র বাছাই ১৮ জুন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন। এর আগে ৬ জুন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেন সবাই।


বুধবার (১৪ জুন) নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন বলেন, এ পর্যন্ত তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এগুলোর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী মো. মামুনুর রশিদ হার্ডকপিও জমা দিয়ে গেছেন। তিনি বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের মনোনীত।


এদিকে ঢাকা-১৭ আসনে আসন্ন উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য প্রফেসর মোহাম্মদ এ. আরাফাত নির্বাচন কমিশনে আজ মনোনয়নপত্র জমা দেবেন।


দীর্ঘদিন রক্তে সংক্রমণজনিত রোগে ভুগে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে গত ১৫ মে মৃত্যুবরণ করেন চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক)। এরপর আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়।

আরও খবর