অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

নন-ক্যাডার নিয়োগ জটিলতার অবসান বিধিমালার গেজেট প্রকাশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-06-2023 03:02:05 am

নন-ক্যাডার পদে নিয়োগের জন্য সংশোধিত নতুন বিধিমালার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর ফলে নন ক্যাডারে নিয়োগপ্রত্যাশীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হলো। এতদিন বিধিমালা জটিলতার কারণে নিয়োগ কার্যক্রম আটকা ছিল। নতুন বিধি হওয়ায় স্বল্প সময়ে ৪০তম থেকে উত্তীর্ণ নন-ক্যাডারদের নিয়োগের সুপারিশ করতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।


পিএসসি সূত্র জানায়, ৩৫তম বিসিএসে থেকে ৪৪তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগের আইনি কোনো কাঠামো ছিল না। বিধিটি পাশ হওয়ায় দ্রুত নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হবে। তবে চূড়ান্ত নিয়োগের আগে একটি চয়েজলিস্ট চাওয়া হবে। এজন্য সর্বোচ্চ ১০ দিন সময় দেওয়ার পরিকল্পনা আছে। ঈদের আগেই চূড়ান্ত নন-ক্যাডার ফলাফল প্রকাশের চিন্তা-ভাবনা আছে। অপেক্ষমাণ প্রায় ৬ হাজারের মধ্যে শেষ সময়ে নির্বাচন কমিশনের চাওয়া অনুসারে আরো ৩০০ কর্মকর্তা নিয়োগ পেলে প্রায় ৫ হাজার কর্মকর্তা নিয়োগ হবে নন-ক্যাডার থেকে।


নন-ক্যাডার বিধির প্রজ্ঞাপনে বলা হয়, এই বিধিমালা কার্যকর হওয়ার আগে নন-ক্যাডার পদে নিয়োগের জন্য অপেক্ষমাণ যেসব বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তিতে সুপারিশের বিষয়ে উল্লেখ ছিল কিন্তু নন-ক্যাডার পদের সুনির্দিষ্ট বিবরণ ও সংখ্যা উল্লেখ ছিল না, সেসব বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে সরকার কর্তৃক (বিসিএসওয়ারী) নন-ক্যাডার পদের সুনির্দিষ্ট বিবরণ ও সংখ্যা উল্লেখ করে কমিশনকে অনুরোধ করা সাপেক্ষে এই বিধির অধীন প্রদত্ত সুবিধাদি প্রযোজ্য হবে। আগে বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তিতে ক্যাডার পদে কতজন নিয়োগ হবে তার সঠিক সংখ্যা উল্লেখ করা হলেও নন-ক্যাডার পদে কতজন নিয়োগ দেওয়া হবে তা বলা হতো না। নতুন বিধিমালায় ক্যাডারের পাশাপাশি নন-ক্যাডারের বিবরণ ও পদ সংখ্যা সুনির্দিষ্টভাবে বলা হবে।


বিসিএস উত্তীর্ণদের মধ্য থেকে নন-ক্যাডার পদে নিয়োগ দিতে ২০১০ সালে বিধিমালা করে সরকার। ২০১৪ সালে সেই বিধিমালা সংশোধন করে বলা হয়, কমিশন সরকারের কাছ থেকে ক্যাডার পদের সঙ্গে নন-ক্যাডার শূন্য পদে নিয়োগের অনুরোধপ্রাপ্তি সাপেক্ষে বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে পূরণযোগ্য নন-ক্যাডার পদের বিবরণী ও সংখ্যা প্রকাশ করবে। কিন্তু ২৮তম থেকে ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে নন-ক্যাডার শূন্য পদের বিবরণ ও সংখ্যা উল্লেখ করা হয়নি। ২৮তম, ২৯তম, ৩০তম, ৩৩তম ও ৩৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে নন-ক্যাডার পদের বিবরণ ও সংখ্যা উল্লেখ না থাকায় ২০১৪ সালে বিধিমালা সংশোধন করে ঐ সব বিসিএস থেকে নন-ক্যাডার পদে নিয়োগের অনুমোদন দেওয়া হয়। বিসিএসের পর থেকে অন্য বিসিএসের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া যাচ্ছিল না। ফলে বিধিমালা সংশোধন করা হলো।


গত বছরের ৩০ মার্চ ৪০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন। নন-ক্যাডার বিধিমালার গেজেট প্রকাশের পর নিয়োগ দেওয়া হবে—এ কথা বলে এক বছর ধরে আটকে ছিল নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ।

আরও খবর