শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

তানোরে নির্জন বাড়িতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

রাজশাহীর তানোর উপজেলা ক্যাম্পাস সংলগ্ন বাশঝাড়ের মধ্যে নির্জন বা এক প্রকার পরিত্যাক্ত বাড়ি থেকে  যুবকের গন্ধ যুক্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেলের দিকে সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান ও পুলিশের সিআইডি টিম লাশ উদ্ধার করেন বলে নিশ্চিত করেছেন থানার তদন্ত ওসি উছমান গণি। তিনি আরো জানান লাশের পরিচয় মিলেছে। তার নাম আমিরুল ইসলাম বাবু(৪৫), সে চাপাইনবাবগন্জ জেলার নাচোল উপজেলার বালকাপাড়া গ্রামের এমদাদুলে পুত্র। এঘটনায় স্হহানীয় দের মাঝে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ফলে এমন বাড়ি থেকে লাশ উদ্ধারের ঘটনাটি টক অব দা তানোরে পরিনত হয়ে পড়েছে। কারন লাশ দূর্গন্ধ ও পচে গেছে এবং কবে থেকে এমন অবস্হা হয়ে আছে সেটা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা।
প্রত্যাক্ষদর্শীরা জানান, গত তিন চার দিন ধরে একটু একটু করে গন্ধ বের হতে থাকে । কিন্তু তেমন ভাবে কেউ গুরুত্ব দেন নি। এঅবস্হায় বুধবার সকাল থেকেই বিকট গন্ধ বের হয়। স্হানীয়া নির্জন বাড়ির ইটের ফাক দিয়ে দেখতে পায় এক যুবক ঘরের বারান্দায় জুলন্ত অবস্হায় মরে আছে। সাথে সাথে থানা পুলিশ কে খবর দিলে তদন্ত ওসি উছমান গণি ও এসআই হাফিজ সহ পুলিশের গাড়ী আসে ঘটনাস্হলে।
বুধবার দুপুর একটার দিকে দেখা যায়, উপজেলা পরিষদের পশ্চিম দিকের সীমানা প্রচীর সংলগ্ন ও বাশঝাড়ের ভিতরে রয়েছে কয়েকটি বাড়ি। ওই বাড়ির মালিক মৃত মোস্তফা মিস্ত্রি। তিনি প্রায় ৬-৭ বছর আগে মারা যান। তার বাড়িও নাচোল থানায় এবং মারা যাওয়া যুবক পরিচিত ও একই এলাকার। ওই বাড়িতে কেউ থাকে না। বাড়ির মুল গেটে তালাবদ্ধ অবস্হায় ছিল। 
তদন্ত ওসি উছমান গণি জানান, সন্ধ্যার দিকে লাশ থানায় আনার পর রামেক মর্গে পাঠানো হয়েছে। হত্যা না আত্মহত্যা জানতে চাইলে তিনি জানান লাশের অবস্হা খুবই খারাপ, পচে গলে গেছে। ময়না তদন্তের পর রিপোর্ট পেলে বোঝা যাবে আসল ঘটনা। তবে মৃত যুবকের স্বজনরা আসছেন বলেও জানান এই কর্মকর্তা।
Tag
আরও খবর