জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ

রহনপুর পৌরসভার বাজেট ঘোষণা

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

রহনপুর পৌরসভার ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুর ১২টায় রহনপুর পৌরসভা মেয়রের অফিস কক্ষে  ৫৩ কোটি ৯ লাখ ৫৩ হাজার ৩৮৩ টাকার বাজেট ঘোষণা করা হয়।


এর মধ্যে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ৭ কোটি ৫২ লাখ ৪৬ হাজার ৭৩৮ টাকা ও মোট ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ১ লাখ ৩৩ হাজার ২১৬ টাকা। উন্নয়ন সহায়তা প্রাপ্তি ধরা হয়েছে ৪২ কোটি ৫০ লাখ টাকা, ব্যয় ধরা হয়েছে ৪২ কোটি ৫০ লাখ  টাকা এবং মূলধনী হিসাব ৮০ লাখ টাকা মূলধনী ব্যয় ৮০ লাখ টাকা। 


বুধবার  দুপুরে পৌরসভার মেয়রের কার্যলয়ে রহনপুর পৌরসভার বাজেট উপস্থাপন করেন পৌর নির্বাহী কর্মকর্তা  মোহাঃ খাইরুল হক। এ সময় সাংবাদিকদের প্রশ্নে রহনপুর পৌরসভার মেয়র মোঃ মতিউর রহমান খান  চলমান নানা উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন এবং পৌরসভাকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য তার নানা উদ্যোগ ও পরিকল্পনার কথা তুলে ধরেন। এতে উপস্থিত ছিলেন প্যানেল মেয়য় ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোসাঃ জাহানারা পারভীনসহ রহনপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রমুখ। এছাড়া স্থানীয়  কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর